Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

রামলালার আরতি, ৬০০ কেজি ঘি নিয়ে অযোধ্যা অভিমুখে গরুর গাড়ির রথ

এই উপলক্ষ্যে সাতদিন ধরে চলবে পূজা, আরতি। কয়েক হাজার প্রদীপ জ্বলবে তিনদিন ধরে।

রামলালার আরতি, ৬০০ কেজি ঘি নিয়ে অযোধ্যা অভিমুখে গরুর গাড়ির রথ

শেষ আপডেট: 29 November 2023 10:05

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় নব নির্মিত রাম মন্দিরের উদ্বোধন করবেন। অস্থায়ী মন্দিরে থাকা রামলালার মূর্তি নতুন মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করবেন তিনিই। 

এই উপলক্ষ্যে সাতদিন ধরে চলবে পূজা, আরতি। কয়েক হাজার প্রদীপ জ্বলবে তিনদিন ধরে। এ জন্য রাজস্থানের যোধপুর থেকে অযোধ্যায় যাচ্ছে বিশেষভাবে তৈরি ৬০০ কেজি ঘি। কয়েক মাস ধরে লম্বা প্রক্রিয়ায় এই ঘি প্রস্তুত করেছে যোধপুরের রামধর্ম গোশালা। 

ঘি ভর্তি ১০৮টি ধাতব কলস নিয়ে অযোধ্যা অভিমুখে রওয়া হয়েছে ১১টি রামরথ। তবে এই রথ বিশেষভাবে সজ্জিত বাস নয়, যা রাজনীতিকেরা ব্যবহার করে থাকেন। গরুর গাড়িকে বিশেষভাবে সাজিয়ে রথের চেহারা দেওয়া হয়েছে। সেগুলি বিশেষ প্রহরায় অযোধ্যার দিকে এগিয়ে চলেছে। ঘি-বাহী রথের যাত্রা ঘিরে পথে রাম মন্দির নিয়ে প্রচার চালানো হবে। 

প্রসঙ্গত, অযোধ্যায় দীর্ঘদিন ধরে যে রামলালার মূর্তির পুজো হচ্ছে সেটি মন্দিরে প্রতিষ্ঠার পর সুরক্ষিত করা হবে। মন্দিরেই রাখা হবে মূল মূর্তিটি। তবে পূণ্যার্থীদের সুবিধার্থে রামলালা বা শিশু রামের আদলে আরও দুটি মূর্তি প্রতিষ্ঠা করা হবে। পাথর কেটে সেই মূর্তি দুটি তৈরি করছেন কর্নাটকের শিল্পীরা। পাথর আনা হয়েছে রাজস্থান থেকে। 

যোধপুরের গোশালার প্রধান সন্দীপনি মহারাজ জানিয়েছেন, গত ছয় মাসের চেষ্টায় ১১টি রথ তৈরি করা হয়েছে। প্রতিটির জন্য খরচ হয়েছে আনুমানিক সাড়ে তিন লাখ টাকা। 

তিনি আরও জানান, প্রাথমিক পরিকল্পনা ছিল ১০৮টি কলসের জন্য সমান সংখ্যক রথ অযোধ্যায় যাবে। কিন্তু সময়ের অভাবে তা করা সম্ভব হয়নি। রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হয়ে যাওয়াতেও প্রস্তুতি বিঘ্নিত হয়েছে।

রথগুলি রওনা হওয়ার আগে অযোধ্যার রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আধিকারিকেরা যোধপুরে গিয়ে ঘি পরীক্ষা করে এসেছেন। সন্দীপনি মহারাজ জানান, তাদের প্রতিষ্ঠান অনেক আগেই প্রস্তাব গ্রহণ করেছিল রাম মন্দির প্রতিষ্ঠা হলে উদ্বোধনী দিনে প্রদীপ প্রজ্জ্বলন করা হবে তাদের গোশালার ঘি দিয়ে। সেই প্রস্তাবের কপি-সহ অযোধ্যার মন্দির ট্রাস্টের কাছে গোশালার আর্জি পৌঁছে দেওয়া হয়েছিল। ট্রাস্ট সম্মতি দিয়েছে।


```