Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

মার্চ থেকে এটিএমে আর পাওয়া যাবে না ৫০০ টাকার নোট! কী বলছে আরবিআই?

এটিএমে ৫০০ টাকার নোট আর মিলবে না, এমন গুজব ছড়াতেই বাড়ল উদ্বেগ। আরবিআই ও পিআইবি স্পষ্ট করল আসল বিষয়।

মার্চ থেকে এটিএমে আর পাওয়া যাবে না ৫০০ টাকার নোট! কী বলছে আরবিআই?

প্রতীকী ছবি

শেষ আপডেট: 2 January 2026 23:40

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে ফের ৫০০ টাকার নোট (500 Note) ঘিরে ছড়াল উদ্বেগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক পোস্ট ও ভিডিওতে দাবি করা হচ্ছে, চলতি বছরের মার্চ মাস থেকেই নাকি এটিএমে আর পাওয়া যাবে না ৫০০ টাকার নোট। এমনকী, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র তরফে নাকি সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এই মূল্যমানের নোট আর ছাপানোই হবে না। এই দাবিকে ঘিরেই স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। তবে এবার এই গুজবের বিরুদ্ধে সরাসরি মুখ খুলল তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

এই বিষয়ে স্পষ্ট বিবৃতি দিয়েছে প্রেস ইনফর্মেশন ব্যুরো (PIB)। শুক্রবার পিআইবি জানায়, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। শীর্ষ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআই-এর তরফে এমন কোনও নির্দেশিকা বা ঘোষণা জারি হয়নি।

পিআইবি তাদের এক্স (X) হ্যান্ডেলে জানায়, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে ৫০০ টাকার নোট ছাপা বন্ধ করে দেবে। এই দাবি সম্পূর্ণ রূপে ভুয়ো। আরবিআই-এর তরফে এমন কোনও সিদ্ধান্ত বা ঘোষণা করা হয়নি। সরকারি সংবাদ সংস্থার তরফে আরও স্পষ্ট করে জানানো হয়েছে, ৫০০ টাকার নোট এখনও পুরোপুরি বৈধ এবং সাধারণ নাগরিকরা আগের মতোই এই নোট দিয়ে অবাধে লেনদেন করতে পারবেন।

একই সঙ্গে সরকার সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছে, এই ধরনের গুজবে কান না দিতে। সরকারি বিবৃতিতে বলছে, ‘৫০০ টাকার নোট বন্ধ করা হয়নি। এটি সম্পূর্ণ বৈধ। কোনও তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে সবসময় সরকারি উৎস থেকে তা যাচাই করুন।’ প্রশাসনের তরফে বারবার অনুরোধ করা হচ্ছে, আর্থিক বিষয় সংক্রান্ত কোনও খবর সোশ্যাল মিডিয়ায় দেখলেই আতঙ্কিত না হয়ে আগে সত্যতা যাচাই করা হোক।

উল্লেখযোগ্য ভাবে, ৫০০ টাকার নোট বাতিলের গুজব এই প্রথম নয়। ২০১৬ সালের নভেম্বর মাসে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল (Demonetisation) হওয়ার পর থেকেই একাধিকবার এমন গুজব ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিবারই প্রেস ইনফর্মেশন ব্যুরো সামনে এসে সেই সব ভুয়ো দাবি খারিজ করেছে। সম্প্রতি গত বছরের জুন মাসেও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট ও ইউটিউব ভিডিওতে দাবি করা হয়েছিল, ২০২৬ সালের মার্চ মাস থেকে বাতিল হতে চলেছে ৫০০ টাকার নোট। সেই সময়েও সরকারিভাবে সেই দাবি সম্পূর্ণ ভুল বলে জানানো হয়েছিল।

এর আগেও গত অগস্ট মাসে কেন্দ্রীয় মন্ত্রী পঙ্কজ চৌধুরি (Pankaj Chaudhary) সংসদে স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, ৫০০ টাকার নোটের সরবরাহ বন্ধ করার কোনও পরিকল্পনা সরকারের নেই। তিনি আরও বলেছিলেন, এটিএমগুলিতে ১০০ ও ২০০ টাকার নোটের পাশাপাশি ৫০০ টাকার নোটও আগের মতোই সরবরাহ করা হবে। সেই সঙ্গে তিনি নাগরিকদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন, কোনওরকম গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি ঘোষণার উপর ভরসা রাখতে।

সব মিলিয়ে কেন্দ্র ও আরবিআই, দু’পক্ষই পরিষ্কার করে দিয়েছে, ৫০০ টাকার নোট নিয়ে আপাতত কোনও পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি। ফলে আতঙ্ক নয়, সচেতন থাকাই এখন সাধারণ মানুষের জন্য সবচেয়ে জরুরি।


```