Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেঙ্গালুরুর ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা, বাসের ধাক্কায় পিষে গেল গাড়ি, মৃত ৫ যুবক

বেঙ্গালুরুর জিন্দাল ফ্লাইওভারে দ্রুতগতির ইন্ডিকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে KSRTC বাসে ধাক্কা মারে। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ যুবকের।

বেঙ্গালুরুর ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা, বাসের ধাক্কায় পিষে গেল গাড়ি, মৃত ৫ যুবক

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 15 February 2026 10:19

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর জিন্দাল ফ্লাইওভারে ভয়াবহ এই পথ দুর্ঘটনা ঘটেছে শনিবার গভীর রাতে (Bangalore accident)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ মাদানায়কানাহাল্লি থানা এলাকার জিন্দাল ফ্লাইওভারের (Jindal flyover accident) উপর দিয়ে টুমাকুরু থেকে বেঙ্গালুরুর দিকে আসছিল একটি ইন্ডিকা গাড়ি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডানদিকের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাত এতটাই তীব্র ছিল যে, গাড়িটি পরপর দু’বার পাল্টি খেয়ে গিয়ে সোজা ধাক্কা মারে কর্নাটক রাজ্য পরিবহণ সংস্থার একটি বাসে।

ওই বাসটি KSRTCর ছিল এবং তাতে মোট ৪২ জন যাত্রী ছিলেন। সৌভাগ্যবশত বাসের কোনও যাত্রী আহত হননি, যদিও বাসটির সামান্য ক্ষতি হয়েছে। কিন্তু ইন্ডিকা গাড়িটির অবস্থা ছিল সম্পূর্ণ বিধ্বস্ত।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই চার যুবকের মৃত্যু হয়। গাড়ির চালক লিখিতকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি—চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচে।

মৃতদের মধ্যে হর্ষিত নামে এক যুবকের পরিচয় জানা গিয়েছে। তিনি রাজানুকুন্তের সাই বিদ্যা কলেজের দ্বিতীয় বর্ষের ডিগ্রি কোর্সের ছাত্র ছিলেন। পুলিশ আরও জানিয়েছে, মৃত পাঁচজনই দোড্ডাবল্লাপুর এলাকার বাসিন্দা। পরিবারের কাউকে কিছু না জানিয়েই তাঁরা সেদিন বাড়ি থেকে বেরিয়েছিলেন। হর্ষিতের পরিবার জানিয়েছে, শনিবার রাত প্রায় সাড়ে ৮টা নাগাদ তিনি বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন।


```