Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বিড়াল বাঁচাতে কুয়োয় পড়ে ৫ জনের মৃত্যু মহারাষ্ট্রে

ঝাঁপ দেওয়া ষষ্ঠজনকে বাঁচানো গিয়েছে।

বিড়াল বাঁচাতে কুয়োয় পড়ে ৫ জনের মৃত্যু মহারাষ্ট্রে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 10 April 2024 16:02

দ্য ওয়াল ব্যুরো: কুয়োটি দীর্ঘদিন ধরেই এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। স্থানীয় কৃষকেরা সেখানে জৈবগ্যাস তৈরির জন্য পচা আনাজ ও গোবর ফেলতেন। মঙ্গলবার বিকেলে সেই কুয়োর মধ্যে পড়ে যায় একটি বিড়াল। তাকে বাঁচাতে গিয়ে একের পর এক পাঁচ জনের ডুবে মৃত্যু হল। ঝাঁপ দেওয়া ষষ্ঠজনকে বাঁচানো গিয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি। তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।

একটি বিড়াল উদ্ধার করতে প্রথমে কুয়োতে ঝাঁপ দেন এক যুবক। কিন্তু কুয়ো থেকে আর উঠতে পারেননি তিনি। তাঁকে বাঁচাতে আর একজন কুয়োতে নামার চেষ্টা করেন এবং পড়ে যান। একই ভাবে পর পর ছ’জন কুয়োতে পড়ে গিয়েছিলেন। তাঁদের চিৎকারে এলাকায় লোক জড়ো হয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশকে।

ঘটনাটি মহারাষ্ট্রের আহমেদনগর জেলার ভাকাডি গ্রামের। মঙ্গলবার রাতে সেখানকার একটি কুয়ো থেকে পাঁচটি দেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। একে অপরকে বাঁচাতে পর পর কুয়োয় ঝাঁপ দিয়েছিলেন তাঁরা। নেওয়াসা থানার আধিকারিক ধনঞ্জয় যাদব জানিয়েছেন, রাত থেকে উদ্ধারকাজ শুরু হয়েছিল। রাত ১১টা নাগাদ কুয়ো থেকে এক যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন। তার পর রাত সাড়ে ১২টার মধ্যে ওই কুয়ো থেকে আরও পাঁচজনের দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, কুয়োটির মধ্যে অনেক বর্জ্য পদার্থ জমে ছিল। সেগুলি সরিয়ে পড়ে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করতে সমস্যা হয়। বর্জ্য সরানোর জন্য স্থানীয় পুরসভা থেকে দু’টি বড় পাম্প নিয়ে যাওয়া হয়েছিল ঘটনাস্থলে। বিশেষজ্ঞদেরও উদ্ধারকাজে নিযুক্ত করা হয়েছিল। ঘটনাস্থলে মজুত ছিল পাঁচটি অ্যাম্বুল্যান্স। কিন্তু তা কাজে আসেনি। কেবল একজনকেই জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। জলে ডুবে না বিষাক্ত গ্যাসে তাঁদের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পরেই জানা যাবে।


```