Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সেনা ক্যাপ্টেনের ভুয়ো পরিচয়! মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে সর্বস্বান্ত করাই কাল হল যুবকের

ইনস্টাগ্রামে একাধিক ভুয়ো প্রোফাইল বানিয়ে মহিলাদের সঙ্গে প্রতারণা করাই ছিল যুবকের একমাত্র কাজ।

সেনা ক্যাপ্টেনের ভুয়ো পরিচয়! মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে সর্বস্বান্ত করাই কাল হল যুবকের

অভিযুক্ত হায়দার আলি

শেষ আপডেট: 8 January 2025 14:42

দ্য ওয়াল ব্যুরো: সেনা ক্যাপ্টেনের মিথ্যা পরিচয় দিয়ে একের পর এক মহিলার সঙ্গে প্রেম। এরপর তাঁদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে অবশেষে গ্রেফতার ৪০ বছরের এক যুবক। পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম হায়দার আলি, ওড়িশার বালাসোরের বাসিন্দা সে।

অভিযোগ, যুবক হার্তিক বেগলো নামে নিজের পরিচয় দিয়ে একাধিক মহিলাদের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করত। সবাইকেই বলত সে আর্মির একজন মেডিক্যাল অফিসার। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় একাধিক অ্যাকাউন্ট খুলে সেনার পোশাক পরে একাধিক জাল ছবি আপলোড করত সে। যা দেখে অনেকেই তার প্রেমে পড়তেন বলে খবর। তারপর মহিলাদের ফাঁদে ফেলে তাঁদের থেকে টাকা নিয়ে চুপচাপ সরে যাওয়াই ছিল কাজ। 

এভাবেই চলছিল হায়দারের খেলা। জানা গেছে, ওড়িশার বাসিন্দা হলেও সে অনান্য রাজ্যকেই টার্গেট করত। বিভিন্ন রাজ্যের মহিলাদের সঙ্গে ফোনে কথা বলে তাঁদের মিথ্যা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায় করাই ছিল যুবকের নেশা ও পেশা। পাশাপাশি তাঁদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে অশ্লীল ছবি ব্ল্যাকমেইলের ভয় দেখিয়ে টাকা আদায় করত। কিন্তু উত্তরপ্রদেশে ভুয়ো সেনার পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা তার বানচাল করে দেয় পুলিশ। লখনউ পুলিশ গ্রেফতার করে জেরা করতেই আসল সত্যি উগরে দেয় সে।

পরিষ্কার জানায়, মহিলাদের থেকে টাকা আদায় করতে নিজেকে সেনা আধিকারিকের পরিচয় দিত সে। পুলিশ জানিয়েছে, ইনস্টাগ্রামে একাধিক প্রোফাইল বানিয়ে মহিলার সঙ্গে প্রতারণা করেছে সে। সেই তালিকায় হায়দরাবাদ, কেরল, কর্নাটক, উত্তর প্রদেশের মতো জায়গা যেমন রয়েছে, তেমনই উঠে এসেছে বাংলার নামও। 

ইনস্টাগ্রামে ইন্ডিয়ানকম্যান্ডোহারিক, আরমানবেগলো, আর্মি ৩৮৮৯ নামক একাধিক ভুয়ো প্রোফাইল থেকে সেনার পোশাক পরা ছবি আপলোড করত সে। নিজের এমন একটা প্রোফাইল তৈরি করে যেন সহজেই মহিলারা তাকে পছন্দ করেন। 

সম্প্রতি লখনউয়ের এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিল সে। দিনকয়েক আগে টাকা চাওয়ায় সন্দেহ হয় মহিলার। এরপরি তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগের ভহিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, যুবকের সবটাই মিথ্যে। এভাবেই একের পর এক মহিলাকে সর্বস্বান্ত করেছে সে। এরপর যুবককে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। অভিযুক্তের থেকে ভুয়ো পরিচয় পত্র-সহ একাধিক জাল নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি তার সোশ্যাল মিডিয়ার সব অ্যাকাউন্ট বন্দক করে দেওয়া হব্যেহে বলে খবর।


```