Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের ভাইয়ের বিরুদ্ধে! ঘটনার প্রতিবাদে ভাঙচুর আমজনতার

আবারও দিল্লি। আবারও ধর্ষণের ঘটনা। এবার ৪ বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।

৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের ভাইয়ের বিরুদ্ধে! ঘটনার প্রতিবাদে ভাঙচুর আমজনতার

দিল্লিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ - প্রতীকী ছবি ।

শেষ আপডেট: 24 March 2024 20:42

দ্য ওয়াল ব্যুরো: আবারও দিল্লি। আবারও ধর্ষণের ঘটনা। এবার ৪ বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে পূর্ব দিল্লির পাণ্ডব নগরে। যৌন হেনস্থার শিকার ওই শিশু বর্তমানে এইমসে ভর্তি রয়েছে। তার শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে খবর। 

ওই শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তার গৃহশিক্ষকের ভাইয়ের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, টিউশন পড়ার জন্য গৃহশিক্ষকের বাড়িতে গেছিল ওই শিশু। পড়া শেষ হয়ে গেলে বাড়ির লোক তাকে আনতে যাওয়ার পর ঘটনার কথা জানতে পারে। সঙ্গে সঙ্গে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। আশেপাশে থাকা এলাকার মানুষও রাস্তায় বেরিয়ে আসে। পুরো ঘটনা জানার পর কার্যত ভাঙচুর চালানো হয় অভিযুক্তের বাড়িতে। ভেঙে দেওয়া হয়েছে বেশ কয়েকটি গাড়িও। 

স্থানীয়দের দাবি, অভিযুক্ত ওই শিশুকে যৌন নির্যাতন করার পর ভয় দেখিয়েছিল। ঘটনা সম্পর্কে কাউকে কিছু বললে আরও বড় ক্ষতি করবে বলেছিল। তাকে কঠোর শাস্তি দিতেই হবে। ঘটনার প্রতিবাদে তাঁরা অভিযুক্তের বাড়িও ঘেরাও করেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। তাদের সঙ্গে রয়েছে প্যারামিলিটারি ফোর্সও। জানা গেছে, প্রথমে ওই শিশুকে লাল বাহাদুর শাস্ত্রি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তারাই তাকে এইমস-এ রেফার করে দিয়েছে। 

সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধেও বড় অভিযোগ করেছে। তাদের দাবি, প্রথমে পুলিশ তাদের কোনও অভিযোগ নিতেই চায়নি। পুলিশ অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে। আপাতত তাঁরা বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। 


```