Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কড়াইশুঁটি চুরির 'অপরাধ', ৪ কিশোরের হাত-পা বেঁধে মারধর, ঘোরানো হল গ্রামে

 চারজনের মধ্যে একজন প্রথমে চুরির কথা স্বীকার করে এবং বাকি তিনজনের নাম নেয়। এরপরই  তাদের পাকড়াও করে মারধর শুরু হয়। পরে হাত বাঁধা অবস্থাতেই গ্রামে ঘোরানো হয়। 

কড়াইশুঁটি চুরির 'অপরাধ', ৪ কিশোরের হাত-পা বেঁধে মারধর, ঘোরানো হল গ্রামে

৪ কিশোরকে মারধর

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 27 July 2025 12:01

দ্য ওয়াল ব্যুরো: চোর সন্দেহে চার কিশোরকে বেধড়ক মারধর, হাত পা বেঁধে ঘোরানো হল বিহারের মুঙ্গের জেলার  ঝোয়াবহিয়ার গ্রামে। তাদের বিরুদ্ধে অভিযোগ, গ্রামের এক বাড়ি থেকে ২৫ কেজি কড়াইশুঁটি চুরি করেছে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা দেখে নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ প্রকাশ পেয়েছে।

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, চারজন কিশোরের হাত দড়ি দিয়ে বাঁধা। তাদের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। প্রত্যেকেই কান্নায় ভেঙে পড়েছে। সেই অবস্থাতেই গোটা গ্রামে ঘোরানো হয়। এছাড়া ভিডিও দেখে বোঝা যাচ্ছে, তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়েছেে এবং মানসিকভাবেও বিপর্যস্ত ছিল।

জানা গেছে, চারজনের মধ্যে একজন প্রথমে চুরির কথা স্বীকার করে এবং বাকি তিনজনের নাম নেয়। এরপরই  তাদের পাকড়াও করে মারধর শুরু হয়। পরে হাত বাঁধা অবস্থাতেই গ্রামে ঘোরানো হয়। সবচেয়ে ভয়ংকর বিষয়টি হল, যখন কিশোরদের এই নির্মম শাস্তি দেওয়া হচ্ছিল, তখন আশেপাশে থাকা গ্রামবাসীদের কেউই প্রতিবাদ করেননি, কেউ তাদের বাঁচাতেও এগিয়ে আসেননি।

স্থানীয় কিছু দোকানদার ও বাসিন্দা এই ঘটনার সময় কিশোরদের বিরুদ্ধে অন্যান্য চুরির অভিযোগও তুলে বসেন। অনেকেই বলেন, ভবিষ্যতে চুরি রুখতেই এইভাবে ‘শাস্তি’ দেওয়া হয়েছে, যাতে গ্রামে আর কেউ এমন কাজ না করে।

এই ঘটনার ভিডিও হাতে পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। মুঙ্গের জেলার পুলিশ সুপার সৈয়দ ইমরান মাসুদ জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।


```