Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

এ যেন উলটপুরাণ! দুধের দাঁত দিয়ে বিষধর কোবরাকে চিবিয়ে ফেলল বিহারের একরত্তি

শিশুটির ঠাকুমা প্রথমে তাকে ও সাপটিকে একসঙ্গে দেখতে পান। শিশুটির মুখে তখন সাপ রয়েছে। প্রৌঢ়ার সামনেই গোবিন্দ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

এ যেন উলটপুরাণ! দুধের দাঁত দিয়ে বিষধর কোবরাকে চিবিয়ে ফেলল বিহারের একরত্তি

প্রতীকী ছবি

শেষ আপডেট: 27 July 2025 09:45

দ্য ওয়াল ব্যুরো: দাঁত ওঠেনি ঠিক মতো এখনও। যেকটা আছে, তা দিয়েই বিষধর কোবরা মারল এক বছরের শিশু। বিহারের চম্পারণের ঘটনা। কোবরাটির মৃত্যু হওয়ায় হইচই সেরাজ্যে।

পরিবারের সদস্যরা জানান, শিশুটির নাম গোবিন্দ কুমার। মাজহৌলিয়া ব্লকের মহাচ্ছি ব্যাংকটওয়া গ্রামে তার বাড়ি। কদিন আগে ঘরের ভিতর হঠাৎ একটি কোবরা ঢুকে পড়ে। সাপটিকে হাতে পেয়ে খেলনার মতো চিবোতে শুরু করে গোবিন্দ। কিছুক্ষণ পরেই জ্ঞান হারায়।

শিশুটির ঠাকুমা প্রথমে তাকে ও সাপটিকে একসঙ্গে দেখতে পান। শিশুটির মুখে তখন সাপ রয়েছে। প্রৌঢ়ার সামনেই গোবিন্দ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বেতিয়া শহরের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন।

হাসপাতালের সুপার ডঃ দুবাকান্ত মিশ্র জানিয়েছেন, শরীরে কোনও বিষক্রিয়ার লক্ষণ মেলেনি, তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে খুদে। প্রয়োজনে অ্যান্টি-ভেনম ও চিকিৎসা শুরু হবে।

এদিকে পরিবারের তরফে জানানো হয়, সাপটি মরে গেছে।

এই খবর ছড়িয়ে পড়তেই কেউ কেউ শিশুটিকে ‘নাগ-জন্মা’ বলতে শুরু করেন। কেউ আবার ভগবানের দূত বলেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এটি বিরল ঘটনা ও আপাতত যাচাই-অযোগ্য। ফলে এই নিয়ে এখনই কোনও মন্তব্য করা বা বার্তা ছড়িয়ে দেওয়া ঠিক নয়।

এদিকে পরিবারের লোকজন বলছে, সাপটি একেবারে জীবন্ত অবস্থায় ছিল এবং শিশুটির কামড়েই মৃত্যু হয়েছে। ডঃ মিশ্র বলেন, 'আমরা শিশুটিকে পর্যবেক্ষণে রেখেছি। ও সুস্থ আছে বলেই মনে হচ্ছে। যদি শরীরে বিষ ঢুকত, এতক্ষণে প্রভাব পড়ত। তবে চিকিৎসা চলবে যতক্ষণ না সম্পূর্ণ নিশ্চয়তা মিলছে।'


```