Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

মোটা পণের দাবিতে মানসিক চাপ দিত স্বামী! বিয়ের ছ'মাসের মধ্যেই আত্মঘাতী তরুণী ইঞ্জিনিয়ার

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে হায়দরাবাদের বাড়ি থেকে মহিলার দেহ উদ্ধার হয়।

মোটা পণের দাবিতে মানসিক চাপ দিত স্বামী! বিয়ের ছ'মাসের মধ্যেই আত্মঘাতী তরুণী ইঞ্জিনিয়ার

দেবিকা ও স্বামী সতীশের ছবি

শেষ আপডেট: 4 March 2025 18:12

দ্য ওয়াল ব্যুরো: পণের (Dowry) চাপ সহ্য করতে না পেরে বিয়ের ৬ মাসের মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন হায়দরাবাদের (Hyderabad) এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার (Software Engineer)। অভিযোগ, টাকার জন্য স্বামীর লাগাতার চাপ সহ্য করতে না পেরেই চরম সিদ্ধান্ত নেন ৩৫ বছর বয়সি দেবিকা। 

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে হায়দরাবাদের বাড়ি থেকে মহিলার দেহ উদ্ধার হয়। তাঁর স্বামী সতীশও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ছয় মাস আগেই গোয়ায় জমকালো অনুষ্ঠান করে বিয়ে সেরেছিলেন দম্পতি। 

দেবিকার মৃত্যুর পর তাঁর পরিবারের অভিযোগ, স্বামী সতীশ তাঁদের মেয়েকে মোটা টাকা যৌতুকের জন্য চূড়ান্ত হয়রানি করত এবং তাঁকে আত্মহত্যা করতে বাধ্য করে।

এদিকে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, দেবিকা এবং সতীশ একসঙ্গে এক অফিসে কাজ করতেন। সেখানেই তাঁদের প্রথমবার দেখা হয় এবং ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শেষমেশ তাঁরা দু'জনে বিয়ে করার সিদ্ধান্ত নেন এবং দুই পরিবারের সম্মতিতে জাঁকজমকভাবেই গত বছরের অগস্টের শেষের দিকে তাঁদের বিয়ে হয়।

স্ত্রীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ, তারপর আত্মহত্যা স্বামীর। বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের ঘটনায় তোলপাড় হয়েছিল দেশে। এবার হায়দরাবাদে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

রবিবার রাতে দম্পতির মধ্যে তুমুল ঝগড়া হলে দেবিকা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন বলে অভিযোগ। পরে সতীশ ধাক্কাধাক্কি করলেও মহিলা সাড়া দেননি। সোমবার সকালে ঘর থেকে বেরতে না দেখে সন্দেহ হতেই ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাঁকে সতীশ দেখতে পান এবং দেবিকার পরিবারকে খবর দেন।

এরপরই জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন দেবিকার মা রমলক্ষ্মী। তাঁর অভিযোগ স্বামীর লাগাতার যৌতুকের চাপ ও অত্যাচার সহ্য করতে না পেরেই এমন কাণ্ড ঘটিয়েছেন মেয়ে।


```