Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

জম্মু-কাশ্মীরে জইশ কমান্ডার-সহ ৩ পাকিস্তানি জঙ্গি নিহত

নিহতদের নামে পাঁচ লাখ টাকা করে ইনাম ঘোষণা করা হয়েছিল। বহুদিন ধরে তিন জঙ্গি জঙ্গলের গ্রামগুলিতে আশ্রয় নিয়ে নিরাপত্তা বাহিনীকে চ্যালেঞ্জ জানাচ্ছিল।

জম্মু-কাশ্মীরে জইশ কমান্ডার-সহ ৩ পাকিস্তানি জঙ্গি নিহত

ফাইল ছবি।

শেষ আপডেট: 12 April 2025 10:39

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) কিশ্তওয়ার জেলায় (Kishtwar district) নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন পাকিস্তানি জঙ্গি (Pakistani terrorist) নিগত হয়েছে। নিহতদের একজন জইশ-ই মহম্মদ (Jaish-e-Mohammad) জঙ্গি গোষ্ঠীর কমান্ডার শইফুল্লাহ। বাকি দুই জঙ্গির নাম ফারমান ও বাশা। ওই দু’জনও জইশের সদস্য।

সংঘর্ষ ঘটে কিশ্তওয়ার জেলার নাইদগাম অরণ্যের (Naidgam forest) ছাত্রু এলাকায়। নিরাপত্তা বাহিনী সুত্রে জানানো হয়েছে, নিহতদের নামে পাঁচ লাখ টাকা করে ইনাম ঘোষণা করা হয়েছিল। বহুদিন ধরে তিন জঙ্গি জঙ্গলের গ্রামগুলিতে আশ্রয় নিয়ে নিরাপত্তা বাহিনীকে চ্যালেঞ্জ জানাচ্ছিল।

জম্মু-কাশ্মীর পুলিশের একজন পদস্থ কর্তা জানিয়েছেন, শুক্রবার সকালে নতুন করে অপারেশন শুরু হলে এক জঙ্গি নিহত হয়। বাকি দু’জন লড়াই চালিয়ে যাচ্ছিল। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দু’জনই নিহত হয়। অভিযানে সেনা বাহিনী, আধা সেনা সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপের কমান্ডোরা অংশ নেয়। নিরাপত্তা বাহিনী সুত্র জানানো হয়েছে, অভিযানে বিশেষ ভূমিকা পালন করে সেনা হেলিকপ্টার। কপ্টার থেকে বিশেষ ক্যামেরার সাহাযে জঙ্গলের মধ্যে জঙ্গিদের চিহ্নিত করা হয়।

নিরাপত্তা বাহিনীর কাছে খরব, পাকিস্তানি জঙ্গিদের বড় একটা দল জম্মু-কাশ্মীরের একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে। মনে করা হচ্ছে, শীত বিদায় নেওয়ার সময় সীমান্ত পেরিয়েছে জঙ্গিরা। তারা একাধিক জেলায় এক সঙ্গে হামলার প্রস্তুতি নিয়েছিল বলে মনে করা হচ্ছে। যদিও নিরাপত্তা বাহিনী বহু জঙ্গিকে হত্যা এবং গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গত মাসের গোড়া থেকে দফায় দফায় সংঘর্ষ চলছে জম্মু-কাশ্মীরে।


```