Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

আমেরিকায় ৩ লক্ষের বেশি ভারতীয় পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিতের পথে, কী আইন আসছে?

আমেরিকায় ভারতীয় পড়ুয়াদের অধিকাংশই বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং অঙ্ক (STEM) বিষয় নিয়ে উচ্চশিক্ষা বা উন্নততর শিক্ষার জন্য যান।

আমেরিকায় ৩ লক্ষের বেশি ভারতীয় পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিতের পথে, কী আইন আসছে?

৩ লক্ষেরও বেশি ভারতীয় পড়ুয়ার কপালে নেমে আসতে চলেছে সেই ঘোর দুর্দিন।

শেষ আপডেট: 8 April 2025 15:35

দ্য ওয়াল ব্যুরো: ৩ লক্ষেরও বেশি ভারতীয় পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিতের দিকে ঠেলে দিতে চলেছে আমেরিকা। মার্কিন কংগ্রেসে সেদেশ বসবাসের ওয়ার্ক ভিসা প্রকল্প অবসানের পথে একটি নতুন বিল প্রস্তাবাকারে আনা হয়েছে। ফলে বিদেশ থেকে পড়তে আসা ছাত্রছাত্রী, যাঁরা শিক্ষান্তে চাকরির আশায় থাকেন, তাঁদের দেশে ফিরতে হবে। সেই হিসেবে ৩ লক্ষেরও বেশি ভারতীয় পড়ুয়ার কপালে নেমে আসতে চলেছে সেই ঘোর দুর্দিন।

আমেরিকায় ভারতীয় পড়ুয়াদের অধিকাংশই বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং অঙ্ক (STEM) বিষয় নিয়ে উচ্চশিক্ষা বা উন্নততর শিক্ষার জন্য যান। শিক্ষার শেষে সেদেশে অপশনাল প্র্যাকটিক্যাল টেনিংয়ের (OPT) কাজে যোগ দিতে পারতেন এতকাল। কাজের স্বীকৃতির এই সুযোগে স্নাতক হওয়ার পর সর্বোচ্চ ৩ বছর আমেরিকায় বসবাসের সুযোগ পেতেন তাঁরা।

কিন্তু, এবারের এই আইনে হাজার হাজার বিদেশি পড়ুয়ার ভাগ্যে নেমে আসতে পারে বজ্রাঘাত। কারণ, ওপিটি করার সঙ্গে সঙ্গেই অনেক চাকরিপ্রার্থীই প্রত্যাশা করতেন বা মনে মনে স্বপ্ন দেখতেন, সাময়িক কাজের স্বীকৃতিই দীর্ঘমেয়াদি কর্মীর ভিসাতে রূপান্তরিত হয়ে যেতে পারে।

ওপেন ডোরস ২০২৪ শীর্ষক একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আমেরিকায় পড়তে যাওয়া বিদেশি পড়ুয়াদের মধ্যে ভারতীয়রাই শীর্ষ রয়েছে। আগের বছরের তুলনায় ২৩ শতাংশ বেড়ে যা হয়েছিল ৩,৩১,৬০২ জন। এর মধ্যে ৯৭,৫৫৬ জন ওপিটি বেছে নিয়েছিলেন। এখানেও ৪১ শতাংশ বৃদ্ধি ঘটেছে। 

উল্লেখ করা যেতে পারে, এর আগেও একবার ওপিটির সুযোগ তুলে নেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু তা ব্যর্থ হয়। কিন্তু, বর্তমান প্রশাসনের অধীনে অভিবাসী-মুক্ত আমেরিকা গড়ার লক্ষ্যে এই বিল আরও কোমর বেঁধে আসছে। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতিতেই ছিল তিনি ক্ষমতায় আসলে গণ-বিদেশি বিতাড়ন করবেন দেশ থেকে। এ বিষয়ে অভিবাসী আইন বিষয়ক কৌঁসুলি সহায়তা কোম্পানি লকোয়েস্টের প্রতিষ্ঠাতা পূর্বী চোঠানি জানান, যদি বিল পাশ হয়ে গিয়ে ওপিটি বিলুপ্ত হয়, তাহলে পড়ুয়াদের স্নাতক হওয়ার পরেই আমেরিকার মাটি ছাড়তে হবেই।


```