Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

Maoist killed: ছত্তিসগড়ে আধা সেনার অভিযানে ২৭ মাওবাদী নিহত

বুধবার সকালে ছত্তীসগড়ের (Chhattisgarh) নারায়ণপুর জেলার আবুঝামাদ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২৭ জন মাওবাদী নিহত হয়েছেন (27 Maobadi terrorist Killed in encounter)।

Maoist killed: ছত্তিসগড়ে আধা সেনার অভিযানে ২৭ মাওবাদী নিহত

শেষ আপডেট: 21 May 2025 12:22

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকালে ছত্তীসগড়ের (Chhattisgarh) নারায়ণপুর জেলার আবুঝামাদ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২৭ জন মাওবাদী নিহত হয়েছেন (27 Maobadi terrorist Killed in encounter)।

সূত্রের খবর, আবুঝামাদের একটি নির্দিষ্ট এলাকায় একজন সিনিয়র মাওবাদী নেতা লুকিয়ে আছেন এমন তথ্যের ভিত্তিতে নারায়ণপুর, দান্তেওয়াড়া, বিজাপুর এবং কোন্ডাগাঁও জেলার জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এই অভিযান চালায়।

আবুঝামারে বিপুল এলাকা জুড়ে জঙ্গল রয়েছে, যে এলাকার আয়তন গোয়ার থেকেও বেশি বলে প্রশাসন জানাচ্ছে। সেই জঙ্গলে আশ্রয় নিয়েছিল ওই শীর্ষ মাওবাদী নেতা ও তাঁর দল। জঙ্গলের একাংশ রায়ণপুর, বিজাপুর, দান্তেওয়াড়া, কাঙ্কের এবং মহারাষ্ট্রের গড়চিরোলি জেলা পর্যন্ত বিস্তৃত। ছত্তীসগড়কে চলতি বছরেই মাওবাদী জঙ্গি মুক্ত করার সংকল্প ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। সেই মতো  পুলিশ ও আধাসেনার লাগাতার অভিযান চলছে। সাম্প্রতিক অতীতে সংঘর্ষে দু’শোর বেশি মাওবাদী জঙ্গি নিহত হয়েছে বলে খবর। হত্যা করা হয়েছে শীর্ষস্থানীয় নেতারাও।

সরকারি সুত্রে জানানো হয়েছে, ছত্তীসগড়ে বিগত কয়েক মাস ধরে আধা সেনার ‘অপারেশন ব্ল্যাক ফরেস্ট’ অভিযান চলছে। এপ্রিলের গোড়া অভিযান জোরদার করা হয়। মাওবামীদের পিপলস লিবারেশন গেরিলা আর্মিকে নিকেশ করাই এই অভিযানের উদ্দেশ্য।

সাময়িক বিরতির পর চলতি দফার অভিযান শুরু হয় গত ২১ এপ্রিল। কারেগুত্তা পাহাড়ে মাওবাদী কমান্ডান হিদমা মাদবিকে হত্যা করতে সক্ষম হয় বাহিনী। গত মাসে ৩১ জন মাওবাদী জঙ্গিকে হত্যা করতে সক্ষম হয় আধা সেনার কমান্ডোরা।


```