Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পাকিস্তানে বালুচিস্তানের স্কুলবাসে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ৪ পড়ুয়া, আহত ৩৮

পাকিস্তারের বালুচিস্তানের (Balochistan, Pakistan) একটি স্কুলবাসে আত্মঘাতি (Suicide car bomb) জঙ্গি হানায় (terrorist attack) চার পড়ুয়ার প্রাণ গেল।

পাকিস্তানে বালুচিস্তানের স্কুলবাসে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ৪ পড়ুয়া, আহত ৩৮

শেষ আপডেট: 21 May 2025 11:52

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তারের বালুচিস্তানের (Balochistan, Pakistan) একটি স্কুলবাসে আত্মঘাতি (Suicide car bomb) জঙ্গি হানায় (terrorist attack) চার পড়ুয়ার প্রাণ গেল। আহত ৩৮ জন। তাদের মধ্যে স্কুলের শিক্ষক-অশিক্ষক কর্মচারীরাও আছেন বলে মনে করা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে বালুচিস্তানের খুজদার জেলায় (Khurdar district of Balochistan) । পুলিশ জানিয়েছে, স্কুল বাসটিতে অন্য একটি গাড়ি এসে ধাক্কা মারে। সেই গাড়িতে বিস্ফোরক ছিল। হামলাকারীর গাড়ির চালক-সহ অন্য আরোহীরাও আহত হয়েছে।

এখনও পর্যন্ত কোনও কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার না করলেও মনে করা হচ্ছে বালচ বিদ্রোহীরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তারা সেনা, পুলিশ এবং সাধারণ মানুষের উপর এই ধরনের হামলা চালিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেয়।

পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মহসীন নাকভি ঘটনার নিন্দা করে হামলাকারীদের ‘জানোয়ার’ বলে মন্তব্য করেছেন, স্কুল বাসে হামলা বর্বরতা ছাড়া কিছু নয়।

পাকিস্তানের জন্মের পর থেকেই বালচিস্তানের মানুষ পৃথক রাষ্ট্রের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে। দেশভাগের সময় তারা ভারতের অংশ হতে চেয়েছিল। এখনও স্বশাসনের দাবিতে লড়াই অব্যাহত রেখেছে বালচ লিবারেশন আর্মি। মঙ্গলবারই আফগানিস্তান লাগোয়া বালুচিস্তানের কুইল্লাহ আবদুল্লাহ শহরে গাড়ি বোমার হামলায় চারজন নিহত হন। এ মাসের ৬ তারিখ বালচিস্তানেই একটি সেনা কনভয়ে হামলা চালায় বালুচ লিবারেশন আর্মি। পাক সেনা জানায়, সেই হামলায় সাত জওয়ান নিহত হয়।


```