Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চরবৃত্তির প্রমাণ মিলেছে! ইউটিউবার জ্যোতির বিরুদ্ধে ২,৫০০ পাতার চার্জশিট জমা দিল পুলিশ

হরিয়ানা পুলিশের এক আধিকারিকের দাবি, পহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান সংঘাত চলাকালীনও পাকিস্তান হাই-কমিশনের এক আধিকারিকের সঙ্গে যোগাযোগে ছিলেন জ্যোতি। 

চরবৃত্তির প্রমাণ মিলেছে! ইউটিউবার জ্যোতির বিরুদ্ধে ২,৫০০ পাতার চার্জশিট জমা দিল পুলিশ

জ্যোতি মলহোত্রা

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 16 August 2025 17:46

দ্য ওয়াল ব্যুরো: তিন মাসের তদন্তের পর পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির (Pakistan Spy) অভিযোগে ইউটিউবার (Youtube) জ্যোতি মলহোত্রার (Jyoti Malhotra) বিরুদ্ধে ২ হাজার ৫০০ পাতার চার্জশিট (2,500 Page Chargesheet) জমা দিল হরিয়ানার হিসার পুলিশ (Haryana Police)। তদন্তকারীদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে চরবৃত্তির যথেষ্ট প্রমাণ মিলেছে।

জ্যোতি মলহোত্রা ‘ট্রাভেল উইথ জো’ নামে একটি ইউটিউব চ্যানেল চালাতেন। চলতি বছরের মে মাসে হরিয়ানার হিসার থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, পাকিস্তান হাই-কমিশনের আধিকারিক দানিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি। শুধু তাই নয়, একাধিকবার পাকিস্তানও গেছিলেন।

পহেলগাম হামলা (Pahalgam Attack) ও সিঁদুর অভিযানের পর গুপ্তচরবৃত্তির অভিযোগে দানিশকে দেশ ছাড়তে নির্দেশ দেয় ভারত। পুলিশি তদন্তে উঠে এসেছে, তাঁর সঙ্গেই দেশের নানা তথ্য শেয়ার করেছিলেন জ্যোতি। পাশাপাশি চার্জশিটে আরও উল্লেখ রয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের (ISI) একাধিক এজেন্টের সঙ্গেও যোগাযোগ রাখতেন।

তদন্তকারীরা জানাচ্ছেন, গত বছর ১৭ এপ্রিল পাকিস্তানে যান জ্যোতি। ১৫ মে ভারতে ফেরার পর অল্প কিছুদিনের মধ্যেই ১০ জুন তিনি চিন সফরে যান এবং সেখান থেকে নেপালও ঘুরে আসেন। চার্জশিটে দাবি করা হয়েছে, কার্তারপুর করিডরের মাধ্যমে পাকিস্তানে গিয়ে সে দেশের পঞ্জাবের মুখ্যমন্ত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ শরিফের সাক্ষাৎকারও নিয়েছিলেন তিনি।

হরিয়ানা পুলিশের এক আধিকারিকের দাবি, পহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান সংঘাত চলাকালীনও পাকিস্তান হাই-কমিশনের এক আধিকারিকের সঙ্গে যোগাযোগে ছিলেন জ্যোতি। যদিও সেনা অভিযানের গোপন তথ্য সরাসরি তাঁর কাছে ছিল না বলে জানিয়েছেন তিনি। তদন্তকারীরা জানিয়েছেন, ওই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।


```