Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

রং মাখতে আপত্তি, জোর করেও কাজ না হওয়ায় যুবককে খুন করল বন্ধুরা, হোলির আগেই বিবর্ণ রাজস্থান

প্রথমে লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া হয় হংসরাজকে। সেই অবস্থায় বেল্ট দিয়ে মারতে মারতে তিনজনের একজন ওই যুবককে শ্বাসরোধ করে খুন করেন।

রং মাখতে আপত্তি, জোর করেও কাজ না হওয়ায় যুবককে খুন করল বন্ধুরা, হোলির আগেই বিবর্ণ রাজস্থান

প্রতীকী ছবি

শেষ আপডেট: 13 March 2025 20:01

দ্য ওয়াল ব্যুরো: রং মাখাতে (Holi) মরিয়া বন্ধুরা। কিন্তু রাজি হননি যুবক। কিন্তু নাছোড়বান্দা তাঁর বন্ধুরা। জোরজবস্তি করে রং দিতে গেলে বচসা তৈরি হয়। শেষমেশ না পেরে রাগের চোটে যুবককে খুনই (Murder) করে ফেললেন তাঁর তিন বন্ধু। এমনই অভিযোগ উঠেছে রাজস্থানের (Rajasthan) দৌসা জেলায়। 

বুধবার সন্ধেবেলা রালওয়াস গ্রামের ঘটনা। বছর ২৫-এর তিন বন্ধু অশোক, বাবলু এবং কালুরাম স্থানীয় একটি গ্রন্থাগারে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতির পড়া করছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার দীনেশ আগরওয়াল জানিয়েছেন,  মাঝে সেখানে যোগ দেন তাঁদেরই বন্ধু হংসরাজ। পড়া শেষ হতেই অশোক, বাবলু এবং কালুরাম হংসরাজের গায়ে রং দেওয়ার জন্য জোরাজুরি করতে থাকেন। কিন্তু রং মাখতে অস্বীকার করেন হংসরাজ। যে কারণে খাপ্পা হয়ে ওঠেন তাঁরা।

অভিযোগ, হংসরাজ তাঁদের কথা না শোনায় মারধর শুরু করেন ওই তিনজন। প্রথমে লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া হয় হংসরাজকে। সেই অবস্থায় বেল্ট দিয়ে মারতে মারতে তিনজনের একজন ওই যুবককে শ্বাসরোধ করে খুন করেন।

সবটা জানার পরপরই মৃত ছেলের দেহ নিয়ে ক্ষুব্ধ পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করেন। রাত ১টা পর্যন্ত এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। পুলিশ ওই তিনজনকে গ্রেফতারের আশ্বাস দেওয়ার পর অবরোধ উঠে যায় রাস্তা থেকে। যদিও এখনও অবধি কাউকেই পাকড়াও করা হয়নি।


```