Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ফিল্মি কায়দায় বন্দুক দেখিয়ে ব্যাঙ্ক লুট, ৯০ সেকেন্ডের ক্লিন অপারেশন দেখে তাজ্জব পুলিশও

বিহারের বৈশালী জেলার হাজিপুর, এখানকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ডাকাতি হয়। মাত্র ৯০ সেকেন্ডের মধ্যে দেড় লক্ষ টাকা নিয়ে পালায় দুই দুষ্কৃতী।

ফিল্মি কায়দায় বন্দুক দেখিয়ে ব্যাঙ্ক লুট, ৯০ সেকেন্ডের ক্লিন অপারেশন দেখে তাজ্জব পুলিশও

শেষ আপডেট: 19 February 2025 20:45

দ্য ওয়াল ব্যুরো: দেখলে মনে হতে পারে বহুরূপী সিনেমার কোনও দৃশ্য চলছে। ডাকাতির ধরন পুরো এক। ব্যাঙ্কে এল মুখোশ পরে। বন্দুক দেখাল। লুট করে নিয়ে গেল দেড় লক্ষ টাকা। ঘটনা বিহারের। খুব শান্তভাবে এসে খুব শান্তভাবেই বেরিয়ে গেল দুই দুষ্কৃতী। গোটা ঘটনা ধরা পড়ল ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরায়।

বিহারের বৈশালী জেলার হাজিপুর, এখানকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ডাকাতি হয়। মাত্র ৯০ সেকেন্ডের মধ্যে দেড় লক্ষ টাকা নিয়ে পালায় দুই দুষ্কৃতী। খুব সাধারণভাবেই ব্যাঙ্কে ঢুকে ডাকাতি করে দু'জন। তাদের বয়স ২০-র ভিতরে। 

একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে তারা বন্দুক দেখিয়ে গ্রাহকদের ভয় দেখায়। তারপর ব্যাঙ্ক কর্মীদের থেকে দেড় লক্ষ টাকা ক্যাশ নিয়ে নেয়। এই গোটা ঘটনা চলার সময় গ্রাহকদের বেশ ভীতই দেখাচ্ছিল। ফলে কেউ কোনও বাড়তি পদক্ষেপ করেনি। সকলেই যে যার জায়গায় বসেছিলেন। 

এবিষয়ে পুলিশ আধিকারিক সুরভী সুমন বলেন, দুই দুষ্কৃতী আসে অস্ত্রসহ। তাদের একজনের বয়স ১৭, আরেকজনের ১৮ হবে। পরিচয় জানতে সমস্ত গ্রুপে তাদের ছবি শেয়ার করা হয়েছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই ধরা পড়বে দু'জন। 

পুলিশ জানিয়েছে, এই ঘটনার পর ব্যাঙ্ক থেকে বেরোনোর সময় ওই দুষ্কৃতী ব্যাঙ্ক অপারেটরের ঘর লক করে দিয়েছিল এবং ব্যাঙ্কটিও বাইরে থেকে আটকে দেয় যাতে গ্রাহকরা কোনওভাবেই বাইরে বেরতে না পারে।


```