Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কাশ্মীরে ফের জঙ্গিদের নিশানায় ভিনরাজ্যের শ্রমিক! এলোপাথাড়ি গুলিতে জখম ২

শুক্রবার বুদগামে উত্তর প্রদেশের দুই পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায়। গুলিবিদ্ধ ওই দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে সেনা।

কাশ্মীরে ফের জঙ্গিদের নিশানায় ভিনরাজ্যের শ্রমিক! এলোপাথাড়ি গুলিতে জখম ২

হামলার পর সেনা টহল চলছে।

শেষ আপডেট: 1 November 2024 22:07

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরে ফের জঙ্গিদের নিশানায় ভিন রাজ্যের দুই শ্রমিক।

শুক্রবার বুদগামে উত্তর প্রদেশের দুই পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায়। গুলিবিদ্ধ ওই দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে সেনা। এই মুহূর্তে গুলিবিদ্ধ দুই শ্রমিকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এই নিয়ে গত দু'সপ্তাহে কাশ্মীরে শ্রমিকদের ওপর চারবার হামলা চালাল জঙ্গিরা। এদিন জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন উসমান মালিক (২০) এবং সোফিয়ান (২৫) নামে দুই শ্রমিক।

এর আগে গত ২০ অক্টোবর গান্ডেরওয়াল জেলার একটি টানেল নির্মাণের জায়গায় বিহারের স্থানীয় ডাক্তার এবং দুই শ্রমিক সহ সাতজনকে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা। যে দু'জন জঙ্গি হামলা চালিয়েছিল তাদের মধ্যে একজন পাকিস্তান থেকে এসেছে বলে সূত্রের দাবি।

ওই ঘটনার পর গত বৃহস্পতিবার গুলমার্গ অঞ্চলে সেনার ওপরে হামলা চালিয়েছিল জঙ্গিরা। তাতে দুই সেনার মৃত্যু হয়েছিল। সেনার গুলিতে মৃত্যু হয়েছিল দুই জঙ্গিরও। একের পর এক জঙ্গি হামলায় ইতিমধ্যে উপত্যকার নিরাপত্তা আরও জোরদার করেছে সেনা।


```