Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বিয়ে বলে কথা, নিমন্ত্রণ রক্ষা করতে অধিবেশনেই থাকতে পারলেন না ১৪ জন বিধায়ক

কৈলাশ বিজয়বর্গীয় স্পিকারকে বলেন, “সভাধ্যক্ষ মহাশয়, ভবিষ্যতে অধিবেশনের তারিখ ঠিক করার সময় বিয়ের শুভদিনটাও দেখে নিতে হবে।

বিয়ে বলে কথা, নিমন্ত্রণ রক্ষা করতে অধিবেশনেই থাকতে পারলেন না ১৪ জন বিধায়ক

ফাইল ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 6 December 2025 20:10

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশ বিধানসভার (Madhya Pradesh) শীতকালীন অধিবেশন শেষ হল এমন এক দৃশ্যের মধ্যে দিয়ে, যা সহজেই রাজনৈতিক কৌতুকের খাতায় ঠাঁই পেতে পারে। নির্ধারিত তারিখ পর্যন্ত চলার কথা থাকলেও শেষ দিনের প্রশ্নোত্তর পর্ব কার্যত ভেস্তে গেল একটাই কারণে— বিয়ের মরসুম (Wedding Season)।

শেষ দিনে প্রশ্নোত্তর পর্বের জন্য প্রস্তুত ছিলেন মন্ত্রীরা, হাতে ছিল উত্তর। কিন্তু যাঁরা প্রশ্ন করেছিলেন, সেই ১৪ জন বিধায়কই অধিবেশনে হাজির হলেন না। অনুপস্থিতদের তালিকায় বিজেপি (BJP), কংগ্রেস (Congress) থেকে শুরু করে ভারত আদিবাসী পার্টির একমাত্র বিধায়কও।

স্পিকার নরেন্দ্র সিং তোমর যখন একে একে অনুপস্থিত বিধায়কদের নাম ডাকছিলেন, তখন বিরোধী বেঞ্চ কার্যত ফাঁকা। উত্তরে কোনও আওয়াজই আসেনি।

হালকা হাসি চেপে রেখে বিধি ও আইনমন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয় স্পিকারকে বলেন, “সভাধ্যক্ষ মহাশয়, ভবিষ্যতে অধিবেশনের তারিখ ঠিক করার সময় বিয়ের শুভদিনটাও দেখে নিতে হবে। আজ অনেক বিধায়কের পরিবারের বিয়ে রয়েছে। চেষ্টা করব যাতে আগামী বছর থেকে অধিবেশনের তারিখ আর বিয়ের দিন একসঙ্গে না পড়ে।”

প্রশ্নোত্তর পর্বের প্রশ্ন নম্বর ১৪ থেকে ১৮, ২০ থেকে ২৫— সবই বিরোধী বিধায়কদের। কেউই উপস্থিত না থাকায় প্রশ্নগুলি গৃহীতই হয়নি। প্রশ্ন নম্বর ২, ৭, ১১— এসবের বিধায়কও ছিলেন অনুপস্থিত। ফলে প্রায় দু' দশকের মধ্যে এই প্রথম—প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পাঁচ মিনিট আগেই সভায় করার মতো কোনও কাজ অবশিষ্ট রইল না। একেই বলে বিরোধী ঐক্য, কিন্তু ময়দানে নয়, বিয়েবাড়িতে।

ঘটনার পর বাইরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সমালোচকদের বক্তব্য, গণতন্ত্রে প্রশ্নোত্তর পর্বই সরকারের জবাবদিহির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সেখানে বিধায়কদের বিয়েবাড়ির নিমন্ত্রণ রক্ষা করতেই বেশি আগ্রহ, দায়িত্ব পালনে নয়।

অন্যদিকে, অনুপস্থিত বিধায়কদের সমর্থকেরা বলছেন— বিয়ের মরসুমে বিধায়কদের আমন্ত্রণ থাকে অসংখ্য। জনসংযোগের স্বার্থেই অনেক অনুষ্ঠানে উপস্থিত থাকা তাঁদের কাছে জরুরি।


```