Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

শপিং মলে টয়ট্রেন, উল্টে গিয়ে মাথায় আঘাতে মৃত্যু শিশুর

পাহাড়ে বেড়াতে গিয়ে টয়ট্রেন চড়ার অভিজ্ঞতা অন্যরকম। তবে এখন অনেক মেলায় বা শপিং মলেও টয়ট্রেন চড়তে পারে যে কেউ।

শপিং মলে টয়ট্রেন, উল্টে গিয়ে মাথায় আঘাতে মৃত্যু শিশুর

টয়ট্রেন উল্টে মৃত্যু শিশুর

শেষ আপডেট: 24 June 2024 15:15

দ্য ওয়াল ব্যুরো: টয়ট্রেন চড়তে কার না ভাল লাগে। বাচ্চা থেকে বড়, সকলেরই টয়ট্রেন দেখলে একবার চড়তে ইচ্ছা করে। তবে এই টয়ট্রেনই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল ১১ বছরের এক বালকের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে চণ্ডীগড়ের এক শপিং মলে। 

পাহাড়ে বেড়াতে গিয়ে টয়ট্রেন চড়ার অভিজ্ঞতা অন্যরকম। তবে এখন অনেক মেলায় বা শপিং মলেও টয়ট্রেন চড়তে পারে যে কেউ। মূলত বাচ্চাদের জন্যই থাকে টয়ট্রেনের ব্যবস্থা। শপিং মলে আসা শিশুরা তাতে চড়েই আনন্দ নেয়। কিন্তু চণ্ডীগড়ের শপিং মলে এসে টয়ট্রেন চড়ার আনন্দ বিষাদে পরিণত হল এই বালকের জন্য। 

পুলিশ সূত্রে খবর, গত শনিবার চণ্ডীগড়ের এলান্তে শপিং মলে টয়ট্রেন উল্টে গিয়ে ১১ বছরের ওই বালকের মৃত্যু হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। তাতে দেখা যাচ্ছে, চলতে চলতে ইউটার্ন নেওয়ার সময়ই টয়ট্রেনটি উল্টে যায়। তার জেরেই পড়ে গিয়ে মাথায় আঘাত পায় ওই শিশুটি। পরে তার মৃত্যু হয়। পুলিশ ইতিমধ্যেই ওই টয়ট্রেন চালানোর অনুমতিতে নিষেধাজ্ঞা জারি করেছে এবং মলের ট্রেন অপারেটরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

শুধু চণ্ডীগড়ে নয়, কলকাতাতেও অনেক শপিং মলে চলে এই ধরনের টয়ট্রেন। তার মধ্যে অ্যাক্রোপলিস, মেট্রোপলিসের মতো মল রয়েছে। তাই এমন ঘটনায় স্বাভাবিকভাবেই যে আতঙ্ক বেড়ে গেল শহরবাসীর, তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় আপাতত বন্ধ হয়েছে কলকাতার অ্যাক্রোপলিস মল। সেটি চালু হওয়ার পর আবার এই টয়ট্রেন চালানো হবে কিনা তা স্পষ্ট হয়নি।


```