Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কুম্ভ স্নানে যাওয়ার পথে ফের ভয়াবহ দুর্ঘটনা! প্রয়াগরাজে মৃত্যু ১০ পুণ্যার্থীর, আহত ২০

কুম্ভ স্নানে যাওয়ার পথে ফের দুর্ঘটনার কবলে পুণ্যার্থীদের গাড়ি।

কুম্ভ স্নানে যাওয়ার পথে ফের ভয়াবহ দুর্ঘটনা! প্রয়াগরাজে মৃত্যু ১০ পুণ্যার্থীর, আহত ২০

দুর্ঘটনাস্থলের ছবি।

শেষ আপডেট: 15 February 2025 09:44

দ্য ওয়াল ব্যুরো: কুম্ভ স্নানে যাওয়ার পথে ফের দুর্ঘটনার কবলে পুণ্যার্থীদের গাড়ি। কুম্ভস্নান সেরে ফেরা পুণ্যার্থীদের একটি বাসের সঙ্গে কুম্ভ স্নানের উদ্দেশে রওনা দেওয়া একটি চারচাকার ছোট গাড়ির ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১০ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

জখম আরও অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার গভীর রাতে মিরজাপুর-প্রয়াগরাজ জাতীয় সড়কে ঘটে ভয়াবহ দুর্ঘটনাটি। স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে আসে পুলিশ ও উদ্ধারকারী দল। 

দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত চিকিৎসার বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, আহতদের চিকিৎসার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ করতে হবে। 

জানা যাচ্ছে, কুম্ভস্নান সেরে প্রয়াগরাজ থেকে মধ্যপ্রদেশের রাজগড়ের দিকে যাচ্ছিল পুণ্যার্থীদের বাসটি। অন্যদিকে একটি চারচাকার গাড়িতে করে কুম্ভস্নানের জন্য প্রয়াগরাজের দিকে যাচ্ছিলেন কয়েকজন পুণ্যার্থী। মিরজাপুর-প্রয়াগরাজ জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ ঘটে দুটি গাড়ির। বাসের ধাক্কায় ছোট গাড়িটি দুমড়েমুচড়ে যায়। গোটা ঘটনায় ফের নেমে এসেছে শোকের ছায়া।


```