Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

এসসিও সম্মেলনে মোদীকে আমন্ত্রণ জানাল পাকিস্তান, ইসলামাবাদ যাবেন কি প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসলামাবাদ সফরে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আগামী অক্টোবর মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে সাংহাই কো-অপারেশন সামিট। সেখানে চিন, রাশিয়া, তাজাকিস্তান, উজবেকিস্তান সহ বেশ কয়েকটি দেশের নাগরিক রাষ্ট্র প্রধানদের উপস্থিত থাকার কথা।

এসসিও সম্মেলনে মোদীকে আমন্ত্রণ জানাল পাকিস্তান, ইসলামাবাদ যাবেন কি প্রধানমন্ত্রী

ফাইল ছবি।

শেষ আপডেট: 25 August 2024 08:50

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসলামাবাদ সফরে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আগামী অক্টোবর মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে সাংহাই কো-অপারেশন সামিট। সেখানে চিন, রাশিয়া, তাজাকিস্তান, উজবেকিস্তান সহ বেশ কয়েকটি দেশের নাগরিক রাষ্ট্র প্রধানদের উপস্থিত থাকার কথা। ঘুরিয়ে ফিরিয়ে সদস্য রাষ্ট্রগুলি এই সামিটের আয়োজন করে থাকে। গত বছর ভারতের গোয়ায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ইসলামাবাদ যাবেন? নয়া দিল্লির কূটনৈতিক মহলের খবর প্রধানমন্ত্রী এসসিও সম্মেলনে যোগ দিচ্ছেন না। কাশ্মীরে পাকিস্তানের লাগাতার সন্ত্রাস এবং উগ্রপন্থী কার্যকলাপের প্রতিবাদে ইসলামাবাদের সম্মেলন প্রধানমন্ত্রী এড়িয়ে যেতে পারেন। তবে তিনি বিদেশ মন্ত্রী অথবা বিদেশ প্রতিমন্ত্রীকে সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য পাঠাতে পারেন বলে মনে করা হচ্ছে। 

জম্মু-কাশ্মীরে দশ বছর পর আগামী ১৮ সেপ্টেম্বর থেকে তিন দফায় বিধানসভার ভোট গ্রহণ করা হবে।

শেষ দফা অনুষ্ঠিত হবে ১ অক্টোবর। গোয়েন্দা সূত্র গুলির খবর ভোট যত এগিয়ে আসবে ততই পাকিস্তানের ভারত বিরোধী সন্ত্রাস তীব্র হবে। সেই কারণে গোটা উপত্যকায় বিপুল সংখ্যায় সেনা মোতায়েন করা হচ্ছে। গত এক বছর ধরে কাশ্মীরে লাগাতার সন্ত্রাস চালিয়ে যাচ্ছে পাক মদতপুষ্ঠ জঙ্গি সংগঠনগুলি। 

গত বছর গোয়ার সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছিলেন সে দেশের বিদেশ মন্ত্রী বিলাবল ভুট্টো। তিনি অবশ্য এখন আর সরকারে নেই। যদিও তাঁর দল পাকিস্তান পিপলস পার্টি সরকারের অন্যতম শরিক। 

গোয়ায় বিলাবলকে ভারত কূটনৈতিক সৌজন্যের বাইরে অতিরিক্ত কোন খাতির যত্ন করেনি। তাঁকে বুঝিয়ে দেওয়া হয়েছিল কাশ্মীর নিয়ে পাকিস্তান যা করছে ভারত তাতে অত্যন্ত অসন্তুষ্ট। বিলাবল দেশে ফিরে ভারতের বিরুদ্ধে সরব হয়েছিলেন তাঁর প্রতি অসৌজন্য করা হয়েছে বলে। এখন দেখার ইসলামাবাদের সম্মেলন নয়াদিল্লি বয়কট করে নাকি প্রতিনিধিত্ব বজায় রাখে। কারণ সম্মেলন পাকিস্তানের অনুষ্ঠিত হলেও সেখানে একাধিক দেশ অংশ নেবে। ফলে ভারত সম্মেলনে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ হাতছাড়া করতে চাইবে না বলেই মনে করছে কূটনৈতিক মহল।


```