Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

ইউপিআই ব্যবহার করে চার কোটির প্রতারণা একাধিক দোকানে! নতুন স্ক্যামে তাজ্জব পুলিশও

ইউপিআই ব্যবহার করে চার কোটির প্রতারণা একাধিক দোকানে! নতুন স্ক্যামে তাজ্জব পুলিশও

প্রতীকী ছবি

শেষ আপডেট: 9 September 2024 18:06

দ্য ওয়াল ব্যুরো: নতুন ফাঁদ পেতে ৪ কোটি টাকার জালিয়াতি রাজস্থানের গ্যাঙের। UPI ব্যবহার করে এই জালিয়াতি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কায়দা শুনলে চমকে যেতে হয়। এপর্যন্ত এই ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ১.৭২ লাখ নগদ টাকা সঙ্গে ৫০ লাখের বৈদ্যুতিন সামগ্রী।

হায়দরাবাদে বেশ কয়েকটি দোকান রয়েছে বাজাজ ইলেক্ট্রনিক্সের। সম্প্রতি কর্তৃপক্ষের তরফে শহরের সায়বারাবাদ, হায়দরাবাদ, রাচাকোন্ডা ও অন্যান্য থানায় বেশ কয়েকটি অভিযোগ জানানো হয়। 

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রত্যেকটা ঘটনার মোডাস অপারেন্ডি প্রায় এক। তারপরই জাল গোটাতে শুরু করে পুলিশ। জানা যায়, ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে একটি গ্যাঙ। যাদের কিছু লোক রাজস্থানে ও কিছু লোক হায়দরাবাদে থাকে। 

জানা যায়, হায়দরাবাদে বাজাজ ইলেক্ট্রিনিক্সের বেশ কয়েকটি শোরুমে কিছু লোক এসে সম্প্রতি টিভি, ফ্রিজ-সহ বেশ কিছু জিনিস কেনে। UPI পেমেন্ট করবে বলে স্ক্যানার চায়। তারপর সেটা পাঠায় রাজস্থানের কাউকে। পেমেন্ট হয়ে যায় দোকানে এবং সামগ্রীগুলো নিয়ে দোকান থেকে বেরিয়ে যায় ক্রেতারা। 

জিনিসপত্র পেয়ে যাওয়ার পরই শুরু হয় আসল খেলা। যে টাকা ট্রান্সফার করা হয়েছিল, সেই টাকা ব্যাঙ্কে ডিসপুট ট্রান্সকশন দেখিয়ে ক্যাশব্যাকের দাবি জানানো হয়। এর ফলে ব্যাঙ্ক তো টাকা দিয়েই দেয়। যে সামগ্রী তারা কিনেছিল, সেটাও পরে বিক্রি করে তা থেকে টাকা রোজগার করে সবার মধ্যে ভাগ করে নেয়।

এসব জানতে পেরে তাজ্জব পুলিশও। নতুন এই প্রতারণা নিয়ে সচেতনতামূলক বার্তা দিতে শুরু করেছেন তাঁরা। ঘটনায় ২০-২৫ বছর বয়সী ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমরাজ, সুনীল, শারওয়ান, শিবলাল, রমেশ, শ্রাবণ, পাপ্পু রাম, শ্রাভন, রাকেশ, রমেশ ও অশোক কুমারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 


```