Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

প্রাইভেট সেক্টরেও চাকরি পেতে ঘুষ! ১৬ জন পদস্থ আধিকারিককে বরখাস্ত করল টিসিএস

প্রাইভেট সেক্টরেও চাকরি পেতে ঘুষ! ১৬ জন পদস্থ আধিকারিককে বরখাস্ত করল টিসিএস

শেষ আপডেট: 16 October 2023 21:21

দ্য ওয়াল ব্যুরো: জুন মাসে সামনে এসেছিল টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএসে ‘ঘুষের বিনিময়ে চাকরি’ কেলেঙ্কারির অভিযোগ। অবশেষে ওই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে সংস্থার ১৬ জন আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করল টিসিএস।এরা সকলেই সংস্থা উচ্চ পদে চাকরি করতেন। একই সঙ্গে আরও তিন আধিকারিককে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এমনটাই দাবি করা হয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে।ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে চাকরি থেকে বরখাস্তের তালিকায় রয়েছেন টিসিএস-এর রিসোর্স ম্যানেজমন্ট গ্রুপের প্রাক্তন প্রধান ইএস চক্রবর্তীও। কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে টিসিএস এবং টাটা গোষ্ঠীর মালিকানাধীন যে কোনও সংস্থার সঙ্গে যুক্ত ৬টি স্টাফিং ফার্মের সঙ্গেও সবধরনের ব্যবসায়িক সম্পর্কও নিষিদ্ধ করা হয়েছে।

গত জুনে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি টিসিএস-এর সিইও এবং সিওও-কে চিঠি লিখে দাবি করেছিলেন যে তাঁদের সংস্থাতেও চাকরি পেতে গেলে যোগ্য ব্যক্তিদের ঘুষ দিতে হচ্ছে। এবং এই কাজে সংস্থার উচ্চ পদস্থ আধিকারিকদের একাংশও জড়িত ছিলেন বলে জনৈক ওই ব্যক্তি দাবি করেছিলেন।

এরপরই বিষয়টি নিয়ে টিসিএসের অন্দরে তদন্ত শুরু হয়। তদন্তে নেমে টিসিএসের কর্তারা দেখেন, অভিযোগ সঠিক। এরপরই ঘুষের বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে সংস্থার ১৬ জন পদস্থ আধিকারিককে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। একই সঙ্গে পদ থেকে সরিয়ে দেওয়া হয় আরও তিন পদস্থ আধিকারিককে।

সূত্রের খবর, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে সংস্থার অভ্যন্তরে প্রশাসনিক ব্যবস্থাগুলিকে আরও উন্নত করার প্রক্রিয়া শুরু করছে টিসিএস। সংস্থার এক কর্তা বলেন, “এক ব্যক্তি যাতে দীর্ঘদিন এক পদে না থাকেন সেদিকে নজর রাখা হচ্ছে। প্রয়োজনে এবার থেকে সংস্থার অভ্যন্তরে ট্রান্সফার প্রক্রিয়াকেও আরও কার্যকরী করা হবে।"


```