উপ মুখ্যমন্ত্রীর অভিযোগ, নিজের কেন্দ্রে ভোটগ্রহণ পরিদর্শন করতে গেলে লালুপ্রসাদের পার্টির লোকেরা তাঁর উপর হামলা চালায়। তিনি অল্পের জন্য বেঁচে গিয়েছেন। তাঁর গাড়ির হামলা হয়। আরজেডি সমর্থকেরা গাড়ির উপর ইট-পাথর ও জুতো ছোড়ে।

বিহার ভোটে উত্তেজনা
শেষ আপডেট: 6 November 2025 15:23
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার বিহারে প্রথম দফার ভোট এখনও পর্যন্ত মোটের উপর নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে। বিক্ষিপ্ত কিছু গোলমালের খবর অবশ্য পাওয়া গিয়েছে। তার মধ্যে অন্যতম হল, লক্ষ্মীসরায় কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহার উপর হামলার খবর পাওয়া গিয়েছে।
উপ মুখ্যমন্ত্রীর অভিযোগ, নিজের কেন্দ্রে ভোটগ্রহণ পরিদর্শন করতে গেলে লালুপ্রসাদের পার্টির লোকেরা তাঁর উপর হামলা চালায়। তিনি অল্পের জন্য বেঁচে গিয়েছেন। তাঁর গাড়ির হামলা হয়। আরজেডি সমর্থকেরা গাড়ির উপর ইট-পাথর ও জুতো ছোড়ে।
পরে উপমুখ্যমন্ত্রী হুমকি দিয়েছেন এনডিএ ফের সরকার গঠন করলে আরজেডির দুষ্কৃতীদের পার্টি অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে।
সকালে কয়েকটি বুথে বিদ্যুৎ না থাকার অভিযোগ তুলে সরব হয়েছিল লালু প্রসাদের দল। নির্বাচন কমিশন সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। বেলা একটা পর্যন্ত ৪৩ শতাংশ ভোট পড়েছে রাজ্যে।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী জোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব ভোট চলাকালীন পুরোদস্তুর প্রচার চালাচ্ছেন। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার দ্বারভাঙ্গা এবং ভাগলপুরে জনসভা করছেন। তেজস্বীও গিয়েছেন রাজ্যের উত্তর প্রান্তের জেলাগুলিতে। যেখানে আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিহারে ফেক এনডিএ সরকার গড়বে। কেন্দ্র ও রাজ্য সরকারের কল্যাণমূলক কর্মসূচির প্রতি নতুন করে আস্ত জ্ঞাপন করবেন মানুষ। অন্যদিকে, তেজস্বী যাদবের বক্তব্য, আর মাত্র দিন দশকের অপেক্ষা। তারপর রাজ্যের সরকার বদলে যাবে।