Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

'মহাকাল' বিতর্কে চাপে জোম্যাটো, তুলে নেওয়া হল হৃত্বিক অভিনীত বিজ্ঞাপন

দ্য ওয়াল ব্যুরো: চাপের মুখে পড়ে এবার হৃত্বিক রোশন (Hrithik Roshan) অভিনীত বিজ্ঞাপনটি (Advertisement) সরিয়ে নিতে বাধ্য হল (Withdraw) জোম্যাটো (Zomato)। একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে উজ্জয়িনীর মহাকাল মন্দিরের পুরোহিত ও হিন্দুত্ববাদীদের রোষে

'মহাকাল' বিতর্কে চাপে জোম্যাটো, তুলে নেওয়া হল হৃত্বিক অভিনীত বিজ্ঞাপন

শেষ আপডেট: 21 August 2022 13:10

দ্য ওয়াল ব্যুরো: চাপের মুখে পড়ে এবার হৃত্বিক রোশন (Hrithik Roshan) অভিনীত বিজ্ঞাপনটি (Advertisement) সরিয়ে নিতে বাধ্য হল (Withdraw) জোম্যাটো (Zomato)।

একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে উজ্জয়িনীর মহাকাল মন্দিরের পুরোহিত ও হিন্দুত্ববাদীদের রোষের মুখে পড়েছিল জোম্যাটো কর্তৃপক্ষ। বিতর্কিত বিজ্ঞাপনটিতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। তাঁকে ওই বিজ্ঞাপনে বলতে শোনা যায়, তিনি একটি 'থালি' খেতে চান, তাই তিনি মধ্যপ্রদেশের উজ্জয়িনীর 'মহাকাল' থেকে জোম্যাটোর মাধ্যমে সেটি অর্ডার করেছেন।

এই বিজ্ঞাপনটি হিন্দু ধর্মে আঘাত বলে দাবি করে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির কর্তৃপক্ষ। তাঁদের দাবি, মহাকালের খাবার স্বয়ং ভগবান শিবের প্রসাদ, তা খেতে টাকা তো লাগে না-ই, অনলাইনে অর্ডার করেও তা খাওয়া যায় না। এই বিজ্ঞাপন নিয়ে জোম্যাটো কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী হন উজ্জয়িনীর কালেক্টর তথা মহাকাল মন্দির ট্রাস্টের চেয়ারম্যান আশিস সিং। টুইটারেও 'বয়কট জোম্যাটো' হ্যাশট্যাগ ট্রেন্ডিং হয়ে ওঠে।

এরপরেই ফুড ডেলিভারি অ্যাপটির তরফ থেকে জানানো হয়, এখানে মহাকাশ বলতে মহাকাল রেস্তোরাঁর কথা বলা হয়েছে, মহাকাল মন্দির নয়।তারা আরও জানায়, মহাকাল রেস্তোরাঁ উজ্জয়িনীর অন্যতম জনপ্রিয় একটি রেস্তোরাঁ, এবং সেখানকার মেনুতে 'থালি' রয়েছে, যেটির কথাই উক্ত বিজ্ঞাপনে উল্লেখ করেছিলেন অভিনেতা হৃত্বিক।

যদিও জোম্যাটোর সাফাইতে কান দেয়নি উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির কর্তৃপক্ষ। চাপের মুখে শেষপর্যন্ত বিজ্ঞাপনটি তুলে নিল জোম্যাটো।

বর্ষণমুখর মুম্বইয়ের রাস্তায় স্কুটি নিয়ে ঘুরছেন বিরুষ্কা‌! দেখুন সেই ভাইরাল ভিডিও


```