Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুলিতে হত জোম্যাটো ডেলিভারি বয়, সলিল ত্রিপাঠি প্রাণ হারানোর পর ফের খুন

দ্য ওয়াল ব্যুরো: জোম্যাটো (zomato ) ডেলিভারি বয় (delivery boy) গুলিতে খুন (shot)। অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের কর্মী হরিয়ানার রেওয়ারির সেক্টর ১৯ এর আনশল টাউনশিপে খাবার পৌঁছে দিতে যাওয়ার সময় তাঁকে গুলি করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। তাঁ

গুলিতে হত জোম্যাটো ডেলিভারি বয়, সলিল ত্রিপাঠি প্রাণ হারানোর পর ফের খুন

শেষ আপডেট: 18 January 2022 04:31

দ্য ওয়াল ব্যুরো: জোম্যাটো (zomato ) ডেলিভারি বয় (delivery boy) গুলিতে খুন (shot)। অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের কর্মী হরিয়ানার রেওয়ারির সেক্টর ১৯ এর আনশল টাউনশিপে খাবার পৌঁছে দিতে যাওয়ার সময় তাঁকে গুলি করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। তাঁর মোবাইল, (mobile) (purse) পার্সও উধাও। ডাকাতি, ছিনতাইয়ের উদ্দেশ্যেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মডেল টাউন থানায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে। নিহত ডেলিভারি বয়কে ৩০ বছরের মহেন্দ্র সিং বলে শনাক্ত করেছে পুলিশ। পালওয়ালের হুদিথাল গ্রামের ছেলে কর্মসূত্রে থাকতেন দুর্গা কলোনিতে, জোম্য়াটোর হয়ে ডেলিভারি করতেন। রবিবার  রাতে খাবারের অর্ডার সরবরাহ করতে তিনি আনশল টাউনশিপ গিয়েছিলেন। সেখানে ঢোকার  ঠিক গেটের কাছে গুলি করা হয় তাঁকে। তলপেটে গুলি লাগে। জনৈক পথচারী তাঁকে ওভাবে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে যায়। অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে রেফার করা হয় দিল্লির সফদরদজং হাসপাতালে। তবে সেখানে নিয়ে গেলেও বাঁচানো যায়নি মহেন্দ্রকে। মাত্র এক সপ্তাহ হয়েছে জোম্যাটোর ডেলিভারিম্যান সলিল ত্রিপাঠি দ্রুত বেগে ছুটে  আসা এসইউভির  ধাক্কায় নিহত হন। নেশাগ্রস্ত পুলিশকর্মী নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাঁর বাইকে। দিল্লির সেই মর্মান্তিক  ঘটনার পর এবার আরও এক লোকের দরজায় খাবার পৌঁছে দেওয়া ডেলিভারি বয়ের মর্মান্তিক ভাবে প্রাণ গেল।  

```