দ্য ওয়াল ব্যুরো: ইদের আগে জেল থেকে মুক্তি পাচ্ছেন না বিএনপি নেত্রী খালেদা জিয়া।
কুমিল্লার দু’টি মামলায় জিয়া হাইকোর্টে জামিন পেয়েছিলেন। কিন্তু চেম্বার বিচারপতি জামিনের ওপরে স্থগিতাদেশ জারি করেন। বৃহস্পতিবার আপিল বিভাগও সেই স্থগিতাদেশ বহাল রেখেছে। আজই ছুটি পড়ে গেল আদালতে। ইদের ছুটির পরে খুলবে ২৪ জুন। তারপরে ফের হবে শুনানি। ততদিন খালেদাকে জেলেই থাকতে হবে।
জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় গত চার মাস ধরে জেলে আছেন খালেদা। তাঁর অনুগামীরা আশা করেছিলেন, ইদের আগেই মুক্তি পাবেন নেত্রী। তাঁদের অভিযোগ সরকার ষড়যন্ত্র করে খালেদাকে আটকে রেখেছে। কিন্তু ক্ষমতাসীন আওয়ামি লিগ বরাবর বলে এসেছে, আইন চলছে আইনের পথে। এখানে তাদের কিছু করার নেই।