
শেষ আপডেট: 9 January 2022 12:46
বিশেষ করে নিখিল আর শ্যামার দুঃখ সুখে, হার জিতে দর্শক একাত্ম হয়েছেন, ভালবেসেছেন কৃষ্ণকলিকে। তাই মাসের পর মাস এই সিরিয়ালের টিআরপি থেকেছে প্রথম সারিতে। অভিনয়ের পাশাপাশি এই ধারাবাহিকের অন্যতম প্রধান সম্পদ ছিল গান। প্রায় চার বছর ধরে শ্যামার কণ্ঠে গান গাইছেন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী। বিধায়ক হওয়ার পরও সব কাজ সামলে তিনি এই ধারাবাহিকের গান গেয়েছেন। বলাই বাহুল্য, তাঁর সুরেলা কণ্ঠের জাদুতে বাংলা কীর্তন গান 'কৃষ্ণকলি'তে অন্য মাত্রা যোগ করেছে।
শেষ দিনের শ্যুটিংয়ে সেটে ছিল বিষাদের সুর।শেষ দিনের শ্যুটিংয়ে ফ্লোরে উপস্থিত ছিলেন গায়িকা অদিতিও। জানা গেল, শেষ দিনের পর্বে তাঁকেও পারফর্ম করতে দেখা যাবে নায়িকা শ্যামার সঙ্গে।
অদিতি জানালেন, 'কৃষ্ণকলি' শেষ হয়ে যাচ্ছে বলে মন খারাপ তাঁরও। তবে তিনি আশা রাখেন, নিশ্চয়ই আবার কোনও কৃষ্ণকলি ছোট পর্দায় ফিরে আসবেন যাঁর হাত ধরে বাংলা কীর্তন গানের ঐতিহ্য, বাংলার সংগীত সংস্কৃতি প্রাণ পাবে আবার।
আজ টানটান নাটকীয়তায় শেষ হবে কৃষ্ণকলি। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা।