Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউটিউব এখন আরও আকর্ষণীয়! ছোট ভিডিও প্ল্যাটফর্মের দরজা খুলে যাচ্ছে শীঘ্রই

দ্য ওয়াল ব্যুরো: ছোট ভিডিও-র (Short Video) প্ল্যাটফর্ম হিসেবে জনপ্রিয় টিকটিক (TikTok)। ২০১৮ সালে জন্ম নেওয়া টিকটক মুহূর্তে জনপ্রিয় হয়ে যায় মানুষের মনে। বিশেষত তরুণ প্রজন্মের কাছে। ২০২০ সালের রিপোর্টে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায়

ইউটিউব এখন আরও আকর্ষণীয়! ছোট ভিডিও প্ল্যাটফর্মের দরজা খুলে যাচ্ছে শীঘ্রই

শেষ আপডেট: 26 October 2021 09:48

দ্য ওয়াল ব্যুরো: ছোট ভিডিও-র (Short Video) প্ল্যাটফর্ম হিসেবে জনপ্রিয় টিকটিক (TikTok)। ২০১৮ সালে জন্ম নেওয়া টিকটক মুহূর্তে জনপ্রিয় হয়ে যায় মানুষের মনে। বিশেষত তরুণ প্রজন্মের কাছে। ২০২০ সালের রিপোর্টে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় শীর্ষে উঠে আসে টিকটিক। ফেসবুক (Facebook) ও গুগলের (Google) মতো সংস্থাকে পিছনে ফেলে এগিয়ে যায় এই টিকটিক। ছোট ভিডিওর জনপ্রিয়তা দেখে ফেসবুক ও গুগলও ইনস্টাগ্রাম ও ইউটিউবে নিয়ে আসে রিল ও শর্টস। ধীরে ধীরে টিকটিকের জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিতে থাকে এই দুই প্ল্যাটফর্মও। যখন টিকটিককে ভারত সরকারের মতো বহু দেশ বাতিলের খাতায় ঠেলে দেয় তখন রিল ও শর্টস তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে নতুন এক নাম। 'নিউ টু ইউ' নামে একটি আধুনিক ও আকর্ষণীয় ছোট ভিডিও বানানোর প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের জন্য ইউটিউবে নিয়ে আসল গুগল। এই নতুন প্ল্যাটফর্মটি মোবাইলের পাশাপাশি কম্পিউটার ও টিভিতেও পাওয়া যাবে। আরও পড়ুনঃ পেগাসাস সত্যিই আড়ি পেতেছিল কি? সুপ্রিম কোর্ট রায় শোনাবে আগামীকাল ইউটিউবের কমিউনিটি ম্যানেজার মিগানের কথায়, "আমরা আগেই বলেছিলাম আপনাদের সুপারিশে আমরা নতুন কিছুর সন্ধানে ছিলাম। আশা করি এই নতুন প্ল্যাটফর্মটি অন্যান্য প্ল্যাটফর্মের থেকে একেবারেই নতুন। যা নতুন ব্যবহারকারীকে আরও বেশি আকর্ষণ করবে।" কিভাবে আপনি ইউটিউবে এই নতুন ফিচারটি পাবেন- ইউটিউবের হোমপেজের মাথাতেই আপনি পাবেন 'নিউ টু ইউ' ট্যাবটি। তবে মনে রাখতে হবে, ইউটিউবে সাইন ইন করার পরেই আপনি এই প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত হতে পারবেন। রিপোর্ট অনুযায়ী, প্রতিমাসে ২৩০ কোটির বেশি মানুষ ইউটিউব সার্চ করে গুগলে। ইউটিউবের সবচেয়ে বড় বাজার আছে ভারতে। সাড়ে ২২ কোটি মানুষ ইউটিউব ব্যবহার করে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```