দ্য ওয়াল ব্যুরো: বাস যখন চলছে, তখন আচমকাই এক যাত্রী বার করল ছুরি। ঝাঁপিয়ে পড়ল আর এক যাত্রীর ওপরে। পরের পর কোপ মেরে খুন করল তাকে। তারপর দিব্যি নেমে গেল বাস থেকে। অন্যরা ভয়ে ভয়ে দেখল শুধু। বাধা দিল না কেউ। পুনের ঘটনা।
তখনকার মতো খুনি বাস থেকে নেমে গেলেও পরে পুলিশ তাকে ধরেছে। জানা গিয়েছে, সে ওই মৃত যুবকের আত্মীয়। মৃতের বোনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার নীচে সে নানারকম অশ্লীল মন্তব্য লিখেছিল। মেয়েটির বাড়ির লোকজন তার নামে থানায় অভিযোগ করে। সেও তখন প্রতিশোধ নেওয়ার পথ খুঁজতে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খুনি আগে থেকেই বাসে উঠেছিল। অপর যুবকটি বাসে ওঠে দাওয়াদি স্টপ থেকে। খুনি তার পিছন থেকে এগিয়ে গিয়ে বিঁধিয়ে দেয় ছুরি। তা দেখে থমকে যান বাকি যাত্রীরা।