Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্যাক্সি থেকে নামতে দেরি, খুন যুবক

ট্যাক্সির ভাড়া মেটাতে সামান্য দেরি করায় মার খেয়ে প্রাণ হারাতে হলো এক যুবককে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের চেম্বুর ক্যাম্প এলাকায়। মঙ্গলবার সকালে চেম্বুরে ট্যাক্সি থেকে নামছিলেন সুরিন্দর সিংহ ও তাঁর দুই সঙ্গী। তখন ওই ট্যাক্সিতেই উঠছিল ১৮ বছরের ক

ট্যাক্সি থেকে নামতে দেরি, খুন যুবক

শেষ আপডেট: 10 May 2018 05:52

ট্যাক্সির ভাড়া মেটাতে সামান্য দেরি করায় মার খেয়ে প্রাণ হারাতে হলো এক যুবককে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের চেম্বুর ক্যাম্প এলাকায়। মঙ্গলবার সকালে চেম্বুরে ট্যাক্সি থেকে নামছিলেন সুরিন্দর সিংহ ও তাঁর দুই সঙ্গী। তখন ওই ট্যাক্সিতেই উঠছিল ১৮ বছরের কৃষ্ণ বয়ান্না ও তার তিন নাবালক সঙ্গী। কৃষ্ণ সুরিন্দরকে তাড়াতাড়ি ট্যাক্সি থেকে নামতে বলে। এই নিয়ে দু পক্ষে কথা কাটাকাটি হয়। ওই তিন কিশোর তখন রাস্তা থেকে একটি পাথর তুলে সুরিন্দরের মাথায় আঘাত করে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় একটি খুনের মামলা রুজু করা হয়েছে। তিন নাবালককে একটি হোমে পাঠানো হয়েছে।  গ্রেফতার করা হয়েছে ১৮ বছরের কৃষ্ণকে।

```