Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বাচ্চা চুরি করতে এসেছিস', মেলার মধ্যেই বেধড়ক মার! হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন যুবক

ছেলেধরা গুজবে উত্তর ২৪ পরগনায় চারদিনে তিনটি গনপিটুনির ঘটনা সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 'বাচ্চা চুরি করতে এসেছিস', মেলার মধ্যেই বেধড়ক মার! হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন যুবক

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 22 June 2024 10:37

দ্য ওয়াল ব্যুরো: ছেলেধরা সন্দেহে মারধর, সেই সূত্রে হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা যেন বেড়েই চলেছে! 

বুধবার বারাসতের কাজিপাড়া থেকে এক বালক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় ছেলেধরা সন্দেহে এক মহিলা এবং তাঁর সঙ্গীকে গণপিটুনি দেওয়ার অভিযোগ ওঠে উত্তেজিত জনতার বিরুদ্ধে। একদিনের ব্যবধানে শুক্রবার অশোকনগরের শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের পুমলিয়া এলাকায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন এক তরুণী। তরুণীকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও।

এবার ছেলেধরা সন্দেহে শুক্রবার রাতে খড়দহের রুইয়া এলাকায়  নাজির হোসেন নামে ৩২ বছরের এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল উন্মত্ত জনতার বিরুদ্ধে।


খবর পেয়ে পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করেছে। ব্যারাকপুর হাসপাতালে হয়ে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে, যুবকটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দোষীদের শাস্তির দাবিতে ইতিমধ্যে পুলিশে অভিযোগ জানিয়েছেন নাজিরের পরিবার। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

ছেলেধরা গুজবে উত্তর ২৪ পরগনায় চারদিনে তিনটি গনপিটুনির ঘটনা সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে যেমন উন্মত্ত জনতার আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা স্পষ্ট তেমনই প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও। বস্তুত, শুক্রবার অশোকনগরে জখম তরুণীকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হতে হয় থানার পুলিশ কর্মীদেরও।
 
পুলিশ সূত্রের খবর, ইদ উপলক্ষে শুক্রবার মেলা বসেছিল মোহনপুর পঞ্চায়েতের কাঠালিয়ায়। মেলায় ঘোরাঘুরি করার সময় নাজিরকে ঘিরে ধরে স্থানীয় কয়েকজন যুবক। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, এরপরই নাজিরকে 'তুই এলাকার বাচ্চা চুরি করতে এসেছিস' বলেই মারধর শুরু হয়। 

এলাকার ছেলেকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নাজিরের এলাকার মানুষজন। পরে মোহনপুর থানায় বিক্ষোভ দেখান তাঁরা। জখম যুবকের পরিবারের পক্ষ থেকে দোষীদের গ্রেফতার এবং কঠোর শাস্তি দাবি করা হয়েছে। নাজিরের প্রতিবেশীদের বক্তব্য, "একটা ভাল ছেলেকে এভাবে ছেলেধরা অপবাদ দিয়ে মারধর করা হল। এটা মেনে নেওয়া যায় না।"
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।


```