Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবক, হাওড়ার জগাছায় শোরগোল

রবিবার গভীর রাতে হাওড়ার জগাছার অরবিন্দ রোডে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবক, হাওড়ার জগাছায় শোরগোল

হাওড়ার জগাছায় শোরগোল

শেষ আপডেট: 15 July 2024 11:03

দ্য ওয়াল ব্যুরো: সারা শরীর ক্ষতবিক্ষত। রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। এমনই অবস্থায় রাস্তায় পড়়ে রয়েছেন এক যুবক। পথ চলতি মানুষেরা খেয়াল করতেই খবর দেওয়া হয় পুলিশে। এরপর যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার রাতের এই ঘটনায় হাওড়ার জগাছায় শোরগোল পড়ে যায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম রাজ। তিনি হাওড়ার আমতার বাসিন্দা। রবিবার গভীর রাতে হাওড়ার জগাছার অরবিন্দ রোডে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। যুবক স্থানীয় বাসিন্দা নন, তাই তাঁকে দেখে প্রথমে কেউই চিনতে পারেননি। প্রাথমিকভাবে এলাকাবাসীরা মনে করেছিলেন, ওই যুবক হয়তো গুলিবিদ্ধ। তাই কেউই তাঁকে উদ্ধারে এগিয়ে যাননি।

তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। খানিকক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় জগাছা থানার উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশের তৎপরতায় যুবককে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কীভাবে ওই যুবক জখম হলেন, তা এখনও স্পষ্ট নয়। চিকিৎসকরা জানিয়েছেন, ওই যুবকের শরীরে গুলির কোনও চিহ্ন পাওয়া যায়নি। তাই তাঁর আহত হওয়ার কারণ নিয়ে রহস্য দানা বেঁধেছে। একইসঙ্গে যুবকের উপর হামলা চালানো হয়েছে কিনা সেবিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজও দেখছে পুলিশ। ঘটনাটিতে সোমবার সকালেও এলাকায় উত্তেজনা রয়েছে। 


```