Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বচসার জেরে তুলকালাম! ব্যক্তির আঙুল কামড়ে, চিবিয়ে, গিলে ফেলল যুবক!

দ্য ওয়াল ব্যুরো: বচসার জেরে আঙুল তুলে কথা বলা, আর তার জেরে আঙুল কামড়ে ছিঁড়ে নিয়ে চিবিয়ে খেয়ে ফেলার ঘটনা ঘটল ভোপালে! পুলিশ জানিয়েছে, শেওপুর এলাকার এই ভয়াবহ কাণ্ডে আক্রান্ত ব্যক্তির নাম শ্যাম মাহোর। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

বচসার জেরে তুলকালাম! ব্যক্তির আঙুল কামড়ে, চিবিয়ে, গিলে ফেলল যুবক!

শেষ আপডেট: 2 October 2019 19:44

দ্য ওয়াল ব্যুরো: বচসার জেরে আঙুল তুলে কথা বলা, আর তার জেরে আঙুল কামড়ে ছিঁড়ে নিয়ে চিবিয়ে খেয়ে ফেলার ঘটনা ঘটল ভোপালে! পুলিশ জানিয়েছে, শেওপুর এলাকার এই ভয়াবহ কাণ্ডে আক্রান্ত ব্যক্তির নাম শ্যাম মাহোর। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। কিন্তু, অভিযুক্তকে এখনও গ্রেফতার করেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে ছেলের সঙ্গে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন শেওপুরের বাসিন্দা শ্যাম। হঠাৎই ২৪ বছর বয়সি এক যুবক আসগর খানের স্কুটারের সঙ্গে ধাক্কা লাগে শ্যাম ও মহাবীরের বাইকের। গতি কম থাকায় কারও কোনও আঘাত লাগেনি। কিন্তু তবুও মাঝরাস্তার গাড়ি দাঁড় করিয়ে ঝগড়া শুরু করেন তাঁরা। অভিযোগ, আচমকা শ্যামের ছেলে মহাবীরকে মারধর করতে থাকে আসগর। কুৎসিৎ গালাগালিও দিতে থাকে। এই অবস্থায় রেগে গিয়ে শ্যাম আসগরের দিকে আঙুল তুলে বলেন, ভদ্র ভাবে কথা বলতে। আর তাতেই ভয়ঙ্কর খেপে যায় আসগর। আচমকা শ্যামের আঙুল মুখে নিয়ে, কামড়ে ছিঁড়ে নেয় সে। তার পরে সেটি চিবিয়ে গিলেও নেয়! ঘটনার আকস্মিকতায় এবং চরম যন্ত্রণায় বিহ্বল হয়ে যান শ্যাম। শ্যামের কথায়, "আচমকা এই হিংসাত্মক আচরণ দেখে চমকে উঠি আমি। প্রতিরোধ করারও সুযোগ পাইনি। আঙুলটা পেলে হয়তো অপারেশন করে আবার লাগাতে পারতাম, কিন্তু পুরোটাই চিবিয়ে খেয়ে নিল!"

```