Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফোন করে ডেকে প্রেমিকাকে রাস্তায় কুপিয়ে খুন, মুর্শিদাবাদে ফিরল সুতপা হত্যার স্মৃতি

ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ফোন করে ডেকে প্রেমিকাকে রাস্তায় কুপিয়ে খুন, মুর্শিদাবাদে ফিরল সুতপা হত্যার স্মৃতি

প্রেমিকাকে রাস্তায় কুপিয়ে খুন করে যুবক

শেষ আপডেট: 11 May 2024 15:13

দ্য ওয়াল ব্যুরো, মু্র্শিদাবাদ: প্রেমিকাকে ফোন করে ডেকে প্রকাশ্য রাস্তায় খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তরুণীর। শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

সাবিয়া খাতুন মুর্শিদাবাদের দৌলতাবাদের বাসিন্দা। শনিবার বাড়ি ফেরার সময়ে তাঁর সঙ্গে ছিল বান্ধবী। অভিযোগ, সেই সময়েই মিঠু সরকার নামে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে সাবিয়াকে খুন করে। মিঠুর সঙ্গে সাবিয়ার প্রেমের সম্পর্ক ছিল। 

পুলিশ সূত্রের খবর, শনিবার সাবিয়াকে তাঁর প্রেমিক মিঠু ফোন করে ডেকে আনে। রাস্তায় দু'জনের মধ্যে বচসা শুরু হয়। এরপর কিছু বুঝে ওঠার আগে তরুণীকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সাবিয়া।

সাবিয়ার সঙ্গে থাকা বান্ধবী ছুটে গিয়ে আশেপাশের লোকজনকে ডাকাডাকি শুরু করে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় সাবিয়া মাটিতে ছটফট করছেন। তড়িঘড়ি তরুণীকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সাবিয়া খাতুন এবার নিমতলা উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। শুক্রবার লালবাগ কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিলাপ করে সে। অন্যদিকে, মানোয়ার হোসেন ওরফে মিঠু সরকার পেশায় রাজমিস্ত্রির কাজ করে। 


প্রেমিকাকে ছুরি দিয়ে কুপিয়ে পালানোর চেষ্টা করেছিল অভিযুক্ত। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই যুবককে হাজারিপাড়া গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। প্রেম সংক্রান্ত বিবাদের জেরে খুন বলে অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ।

প্রসঙ্গত, ২০২২ সালের ২ মে মুর্শিদাবাদের বহরমপুরের গোরাবাজার এলাকায় খুন হন কলেজ ছাত্রী সুতপা চৌধুরী। মেসের দরজার সামনেই তাঁকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপান প্রেমিক সুশান্ত চৌধুরী। নৃশংস ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। সুতপা হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া সুশান্ত চৌধুরীকে ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। সেই হত্যাকাণ্ডের প্রায় দু’বছর পর সেই মুর্শিদাবাদ জেলায় একই রকম ঘটনা ঘটল।


```