Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রামপুরহাট থানায় নালিশ জানাতে এসে অ্যাসিড হামলার শিকার যুবতী, অভিযুক্ত প্রাক্তন স্বামী

ঘটনার পর থানা থেকে যুবতীকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই এখন চিকিৎসাধীন তিনি।

রামপুরহাট থানায় নালিশ জানাতে এসে অ্যাসিড হামলার শিকার যুবতী, অভিযুক্ত প্রাক্তন স্বামী

প্রতীকী ছবি

শেষ আপডেট: 27 April 2025 21:19

দ্য ওয়াল ব্যুরো: থানায় অভিযোগ জানাতে এসেছিলেন যুবতী। তখনই পুলিশের সামনে তাঁকে লক্ষ্য করে অ্যাসিড হামলা (Acid Attack) করেন এক যুবক। রামপুরহাটের (Rampurhat) ঘটনার আকস্মিকতায় তাজ্জব সকলে।

ঘটনার পর থানা থেকে যুবতীকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই এখন চিকিৎসাধীন তিনি। অভিযোগের তির প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, ছেলেটি অভিযোগ জানাবে বলে থানার ভিতর ঢুকেছিল। তখনই অ্যাসিড হামলা হয়। যদিও তখনই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্তের সঙ্গে বেশ কয়েক বছর আগে ওই যুবতীর বিয়ে হয়েছিল বলে খবর। পরে সেই বিয়ে ভেঙে যায়। ডিভোর্স দিয়ে নতুন করে ঘর করতে শুরু করেন যুবতী। তারপর থেকেই প্রাক্তন স্বামী হুমকি দিতেন যুবতীকে, এমনই অভিযোগ।

রোববার যুবতী এক আত্মীয়ের বাড়িতে গেলে সেখানেও চড়াও হন প্রাক্তন স্বামী। অভিযোগ সেখানেও মেরে ফেলার হুমকি দিতে থাকেন তিনি। বাধ্য হয়ে তখন যুবতী তাঁর মাকে নিয়ে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করতে যান।

থানায় তখন তিন-তিনজন পুলিশকর্মী উপস্থিত ছিলেন। অভিযোগ, ওই যুবকও অভিযোগ জানাবে বলে থানায় ঢোকেন। তারপরই যুবতীর মায়ের মোবাইল ভেঙে দেন এবং গায়ে হাত তোলেন।

পুলিশ যখন যুবতীর মাকে মেডিক্যাল করাতে পাঠায়, তখন থানায় বসেছিলেন যুবতী। অভিযোগ, সেই সময়ই অ্যাসিড ছুড়ে পালাতে যান অভিযুক্ত। কিন্তু সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। প্রশ্ন উঠছে, থানার মধ্যে পুলিশের উপস্থিতিতে যদি এমন ঘটনা ঘটে, তাহলে নিরাপত্তা কোথায়!


```