Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ভিনরাজ্যে নার্সের কাজে গিয়ে দুর্গাপুরের যুবতীর রহস্য মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

গত বছর ডিসেম্বর মাসের ২১ তারিখ বিউটির সঙ্গে শেষ যোগাযোগ হয়েছিল পরিবারের। তারপর থেকে মেয়ের কোনও খবর না পেয়ে চিন্তিত হয়ে পড়েন আত্মীয়রা।

ভিনরাজ্যে নার্সের কাজে গিয়ে দুর্গাপুরের যুবতীর রহস্য মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

বিউটি রানা

শেষ আপডেট: 4 January 2025 20:26

দ্য ওয়াল ব্যুরো: ভিনরাজ্যে নার্সের কাজে গিয়ে দুর্গাপুরের যুবতীর রহস্য মৃত্যু। মহিলা হস্টেল থেকে উদ্ধার পচা গলা দেহ। মৃতের পরিবার খুনের অভিযোগ করলেও, এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি তাঁরা।

মৃতার নাম বিউটি রানা (৩০)। জানা গিয়েছে, তিন বছর ধরে ঝাড়খণ্ডের দেওঘরের একটি বেসরকারি হাসপাতালে নার্সের কাজ করতেন বিউটি।

গত বছর ডিসেম্বর মাসের ২১ তারিখ বিউটির সঙ্গে শেষ যোগাযোগ হয়েছিল পরিবারের। তারপর থেকে মেয়ের কোনও খবর না পেয়ে চিন্তিত হয়ে পড়েন আত্মীয়রা। বারবার ফোন করেও তাঁকে পাওয়া যায়নি।

গত শুক্রবার বিউটির বাবা পরেশ রানা জানান, দেওঘরের মহিলা হস্টেলে গিয়ে মেয়ের খোঁজ-খবর করেন। ঘরে ঢুকে দেখেন বিউটির পচা-গলা দেহ পড়ে আছে।

বিউটির মা মিনতি রানা বলেন, 'আমার মেয়ের সঙ্গে কারওর শত্রুতা ছিল না। তবে সহকর্মীদের হিংসা ছিল। সম্ভবত তারাই আমার মেয়েকে সরিয়ে দিল।'

প্রতিবেশী মৌসুমী সাহা জানান, প্রায় ৫ বছর আগে বিউটির বিয়ে হয়। চার বছরের সন্তান রয়েছে বিউটির। দু'বছর আগে পর্যন্ত দেওঘরের ওই হস্টেলেই ছেলেকে সঙ্গে নিয়ে থাকতেন বিউটি। ছেলেকে দেখভালের জন্য মৌসুমীও সেখানে থাকতেন। কয়েক মাস আগে তিনি বিউটির ছেলেকে নিয়ে টেটিখোলায় ফিরে আসেন। তারপর থেকে হস্টেলে বিউটি একাই থাকতেন।

খুন নাকি আত্মহত্যা তা নিশ্চিত হতে সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে ঝাড়খণ্ড পুলিশ।


```