Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সল্টলেকের গেস্ট হাউসে উদ্ধার যুবকের ফাঁস লাগা মৃতদেহ, পাশেই বসে বিবস্ত্র প্রেমিকা

দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকের একটি গেস্ট হাউসের (Saltlake guest house) মধ্যে থেকে উদ্ধার হল গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের মৃতদেহ (dead body)। পাশেই বিবস্ত্র অবস্থায় পাওয়া গেল তাঁর প্রেমিকাকে (girlfriend)। গত দু'মাস ধরে মিথ্যে পরিচয় দিয়ে

সল্টলেকের গেস্ট হাউসে উদ্ধার যুবকের ফাঁস লাগা মৃতদেহ, পাশেই বসে বিবস্ত্র প্রেমিকা

শেষ আপডেট: 3 November 2022 08:23

দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকের একটি গেস্ট হাউসের (Saltlake guest house) মধ্যে থেকে উদ্ধার হল গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের মৃতদেহ (dead body)। পাশেই বিবস্ত্র অবস্থায় পাওয়া গেল তাঁর প্রেমিকাকে (girlfriend)। গত দু'মাস ধরে মিথ্যে পরিচয় দিয়ে গেস্ট হাউসে থাকছিলেন ওই যুগল, এমনটাই জানা গেছে।

সূত্রের খবর, ওই গেস্ট হাউসটি বিধাননগর দক্ষিণ থানার অন্তর্গত। সেখান থেকে বুধবার রাতে পুলিশের কাছে একটি ফোন আসে। জানানো হয়, গেস্ট হাউজের একটি ঘরের ভিতর থেকে প্রচণ্ড চিৎকার-চেঁচামেচির আওয়াজ আসছে, যার কারণে বাকি অতিথিরা সমস্যায় পড়ছে। ফোন পেয়ে সেখানে গিয়ে হাজির হয় পুলিশ। দরজা ধাক্কা দেওয়ার পর এক মহিলা দরজা খুলে দেন। তিনি সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় ছিলেন বলে জানিয়েছে পুলিশ। ঘরের ভিতরে ঢুকতেই দেখা যায়, ওই যুবতীর ওড়নার সাহায্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিথর হয়ে পড়ে রয়েছেন এক যুবক।

তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম রনি দত্ত। তিনি পুরুলিয়ার বাসিন্দা। তাঁর প্রেমিকা ওই যুবতীর নাম অনুশীলা চৌধুরী। গত দু'মাস আগে নির্ঝর চৌধুরী নাম নিয়ে ওই যুবক গেস্ট হাউসে ঘর বুক করেছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। তারপর থেকে সেখানেই থাকছিলেন ওই যুগল। গতকাল দু'জনের মধ্যে বচসা হয়। তা থেকে মারামারিও হয় বলে পুলিশকে জানিয়েছে গেস্ট হাউস কর্তৃপক্ষ। মৃত যুবক, ও তাঁর প্রেমিকা, উভয়ের দেহেই একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অনুশীলাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কীভাবে ওই যুবকের মৃত্যু হল, তা খতিয়ে দেখেছে পুলিশ। কী কারণেই বা যুগলের মধ্যে বচসা বেঁধেছিল, তা নিয়েও তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানা। কেন এবং কীভাবে তাঁরা নাম ভাঁড়িয়ে জাল পরিচয়ে ঘর বুক করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

বাঁকুড়ায় পণের দাবিতে স্ত্রী-শাশুড়িকে ছুরির কোপ, গ্রেফতার ‘গুণধর’ জামাই


```