দিনের আলোয়, ভরা রাস্তায় কুপিয়ে খুন যুবককে! বাঁচাতে চেয়েও পারলেন না স্ত্রী, পথচারীরা নির্বাক দর্শক
দ্য ওয়াল ব্যুরো: দিনের আলোয়, প্রকাশ্যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন দম্পতি। অবিকল ফিল্মি কায়দায়, খোলা রাস্তায় ধারালো অস্ত্র নিয়ে যুবককে আক্রমণ করল দুষ্কৃতীরা! স্ত্রী বারবার আটকানোর চেষ্টা করছেন, কিন্তু প্রতিবারই তাঁকে সরিয়ে দেয় দুষ্কৃতীরা। চ
শেষ আপডেট: 27 June 2019 09:06
দ্য ওয়াল ব্যুরো: দিনের আলোয়, প্রকাশ্যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন দম্পতি। অবিকল ফিল্মি কায়দায়, খোলা রাস্তায় ধারালো অস্ত্র নিয়ে যুবককে আক্রমণ করল দুষ্কৃতীরা! স্ত্রী বারবার আটকানোর চেষ্টা করছেন, কিন্তু প্রতিবারই তাঁকে সরিয়ে দেয় দুষ্কৃতীরা। চোখের সামনে একের পর এক কোপে লুটিয়ে পড়লেন ২৫ বছরের যুবক শাহ নেয়াজ রিফাত শরিফ! রাস্তাভর্তি লোক পালন করল নির্বাক দর্শকের ভূমিকা।
বুধবার দুপুরে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগুনার এই ঘটনায় স্তম্ভিত পড়শি দেশের প্রতিটা মানুষ! ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে প্রতিবাদের ঝড়। উপস্থিত মানুষের এবং পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করেছেন সকলে। প্রশ্ন উঠেছে, শহরের রাস্তায় এমন একটা ঘটনা কী করে ঘটল পুলিশের সিসিক্যামেরার আওতায়! কী করেই বা এত মানুষ ঘটনাটি দেখেও রিফাতকে বাঁচাতে এগিয়ে এলেন না!
সূত্রের খবর, স্ত্রী আয়েশা মুন্নিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করেছিলেন রিফাত। তার জেরেই বুধবার এই নারকীয় হত্যার ঘটনাটি ঘটে। স্বামীকে বাঁচানোর অনেক চেষ্টা করেও শেষমেশ হেরে যান মুন্নি।
দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও।
https://www.youtube.com/watch?v=hw2iWznpu60
পুলিশ জানিয়েছে, মাত্র দু'মাস আগে রিফাত শরীফের সঙ্গে বিয়ে হয়েছিল মিন্নির। কিন্তু তার পরেই তাঁকে নিজের স্ত্রী বলে দাবি করেন বরগুনা পৌরসভার ধানসিঁড়ি এলাকার দুষ্কৃতী নয়ন। এই নিয়ে রিফাত ও নয়নের মধ্যে একাধিক বার ঝামেলাও হয়।
এর পরেই বুধবার দুপুরে বরগুনা সরকারি কলেজের সামনে মিন্নি ও রিফাতকে পেয়ে নয়ন ও তার সহযোগীরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ। ঘটনার পরেই স্থানীয় পথচারীরা রিফাতকে সদর হাসপাতালে নিয়ে যায়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে বরিশালের বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয় তাঁকে। এর পরেই সেই হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় রিফাতের।
[caption id="attachment_118316" align="aligncenter" width="400"]

নিহত রিফাত শরিফ।[/caption]
জানা গিয়েছে, নিহত রিভাতের বাড়ি বরগুনা সদর উপজেলার বড় লবণগোলা গ্রামে। মা-বাবার একমাত্র সন্তান ছিলেন তিনি। তাঁকে কুপিয়ে হত্যায় জড়িত দুই যুবক নয়ন বন্ড এবং রিফাত ফরাজী। তারা নানা অপরাধমূলক ঘটনায় জড়িত বলে পুলিশ সূত্রের খবর। তারা একাধিকবার গ্রেফতারও হয়েছিল এর আগে। এই ঘটনায় ১২ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। পুলিশ আজ ভোরে চন্দন নামে এক অভিযুক্তকে আটক করেছে। মূল দুই খুনি এখনও অধরা।
পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করা হয়েছে। তারা পলাতক। দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার করা সম্ভব হবে।