Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

তিরুঅনন্তপুরমের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার মালয়ালম চিত্রপরিচালক নয়না সুরিয়ানের দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য ওয়াল ব্যুরো: মৃত্যু হল মালয়ালম চিত্রপরিচালক নয়না সুরিয়ানের। সোমবার কেরলের তিরুঅনন্তপুরমে নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় নয়নাকে। তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। পরিবার সূত্রে খবর, ডায়াবেটিসে ভুগছিলেন নয়না। অবসাদগ্রস্তও হয়ে পড়

তিরুঅনন্তপুরমের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার মালয়ালম চিত্রপরিচালক নয়না সুরিয়ানের দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

শেষ আপডেট: 24 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: মৃত্যু হল মালয়ালম চিত্রপরিচালক নয়না সুরিয়ানের। সোমবার কেরলের তিরুঅনন্তপুরমে নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় নয়নাকে। তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। পরিবার সূত্রে খবর, ডায়াবেটিসে ভুগছিলেন নয়না। অবসাদগ্রস্তও হয়ে পড়েছিলেন নানা কারণে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই তাঁর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। পরিচালক লেনিন রাজেন্দ্রনের সহকারী হিসেবে কাজ করেছেন ন’বছর। লেনিনের মৃত্যুর পর মানসিক ভাবে খুব ভেঙে পড়েছিলেন নয়না। এমনটাই জানিয়েছেন তাঁর বন্ধুরা। ঘনিষ্ঠ বন্ধু মেরিন ম্যাথিউ বলেছেন, তিরুঅনন্তপুরমের একটি অ্যাপার্টমেন্টে একাই থাকতেন নয়না। রবিবার রাত থেকেই তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করতে পারছিলেন না তাঁর মা ও পরিবারের অন্যরা। বহুবার তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টাও করেন মেরিন। রাত ১১টা নাগাদ কয়েকজন বন্ধুর সঙ্গে নয়নার অ্যাপার্টমেন্টে যান তিনি। কেয়ারটেকারকে দিয়ে দরজা খুলিয়ে দেখেন শোওয়ার ঘরের মেঝেতে পড়ে রয়েছেন নয়না। তড়িঘড়ি মানাভিয়াম লেনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে, ডায়াবেটিসের চিকিৎসা চলছিল নয়নার। এর আগে বেশ কয়েকবার শর্করার ঘাটতি দেখা গিয়েছিল তাঁর। এ বারও সে রকম কিছু হওয়ার আশঙ্কা করছে তাঁর পরিবার। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনই নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না বলে পুলিশ সূত্রে খবর। দর্শনের ছাত্রী ২৮ বছরের নয়না ইতিমধ্যেই মালয়ালম ছবির জগতে বেশ নাম করেছেন। ইন্ডিপেনডেন্ট ফিল্মমেকার হিসেবে তাঁর পরিচিতি ছিল। ২০১৭ সালে ‘ক্রসরোড’ ছবির অবলম্বনে একটি মালয়ালম ছবির পরিচালনা করছিলেন নয়না। দীর্ঘ ন’বছর তিনি পরিচালক লেনিন রাজেন্দ্রনের সহকারী হিসেবে কাজ করেছেন। পাশাপাশি, কমল, জিথু জোসেফ, ডঃ বিজুর মতো একাধিক পরিচালকের সঙ্গে কাজ করেছেন নয়না। তাঁর বন্ধু মেরিন জানিয়েছেন, নয়নার মেন্টর ছিলেন লেনিন। তাঁর মৃত্যুর পর মানসিক ভাবে খুব ভেঙে পড়েছিলেন নয়না। বেশিরভাগ সময়েই অবসাদে থাকতেন। ঠিক মতো খাবার খেতেন না। শর্করার ঘাটতি দেখা দিয়েছিল। মেরিনের কথায়, ‘‘ইদানীংকালে শরীর সারিয়ে ফের ছবির জগতে মনোযোগ দিয়েছিলেন নয়না। কী করে এমনটা হলো বুঝতে পারছি না। পুলিশ তদন্ত করছে।’’

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```