তরুণীকে গণধর্ষণের অভিযোগ ভেলোরে, বেধড়ক মার প্রেমিককে, লুঠ সর্বস্ব
দ্য ওয়াল ব্যুরো: ২৪ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল তামিলনাড়ুর ভেলোরে। অভিযোগ, তিনজন ব্যক্তি গলায় ছুরি ঠেকিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে।
চিকিৎসার জন্য বহু বাঙালিই ভেলোরে যান, হাতে সময় থাকলে ঘুরতে যান ষোড়শ শতকে তৈরি ভেলোর দুর্গ। শহরের একেবা
শেষ আপডেট: 20 January 2020 05:42
দ্য ওয়াল ব্যুরো: ২৪ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল তামিলনাড়ুর ভেলোরে। অভিযোগ, তিনজন ব্যক্তি গলায় ছুরি ঠেকিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে।
চিকিৎসার জন্য বহু বাঙালিই ভেলোরে যান, হাতে সময় থাকলে ঘুরতে যান ষোড়শ শতকে তৈরি ভেলোর দুর্গ। শহরের একেবারে প্রাণকেন্দ্রেই রয়েছে এই দুর্গটি। শনিবার সন্ধ্যা সাতটার সময় এই দুর্গের কাছেই একটি পার্কে এই ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, ওই তরুণীর প্রেমিককে বেধড়ক মারধর করেছে দুষ্কৃতীরা। তাদের সঙ্গে যা জিনিসপত্র ছিল সবই তারা কেড়ে নিয়ে গেছে। এই ঘটনায় ১৮ বছর বয়সী দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ, অন্যজনকে পুলিশ খুঁজছে। ইতিমধ্যেই ধর্ষণ ও ছিনতাইয়ের অভিযোগ দায়ের করা হয়েছে।

এ মাসে প্রকাশিত ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২০১৮ সালে দেশে গড়ে প্রতি ১৫ মিনিটে একজন করে মহিলা ধর্ষিতা হয়েছেন।
২০১৮ সালে ৩৪ হাজারটি ধর্ষণের অভিযোগ মামলা দায়ের হয়েছে। নথিভুক্ত মামলায় চার্জ গঠন করা হয়েছে ৮৫ শতাংশের ক্ষেত্রে, তার মধ্যে মাত্র ২৭ শতাংশের বিচার হয়েছে।
সরকারি রিপোর্টেই বলা হয়েছে যে লোকলজ্জার ভয়ে এখনও বহু ক্ষেত্রেই ধর্ষণের অভিযোগ পর্যন্ত করা হয় না। অনেক সময় ধর্ষণের পরে খুন করে ফেলা হলে তাকে স্রেফ খুন বলেই চালিয়ে দেওয়া হয়। সেই সব ক্ষেত্রেও ধর্ষণের অভিযোগ দায়ের করা হয় না।
কিছুদিন আগেই সরা দেশ উত্তাল হয়েছিল একের পর এক ধর্ষণ ও খুনের ঘটনায়। সেই সব ঘটনার রেশ মিলিয়ে যাওয়ার আগেই ফের এমন ঘটনা সামনে এল।