Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বিচারপতিকে 'সন্ত্রাসবাদী' আখ্যা, মামলাকারীকে শো কজ করে জেলে ভরার হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

দ্য ওয়াল ব্যুরো: মামলার অগ্রিম শুনানির জন্য শীর্ষ আদালতে (Supreme Court) আবেদন জানিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু সেই আবেদন মঞ্জুর না হওয়ায় সুপ্রিম কোর্টের বিচারপতিকে 'সন্ত্রাসবাদী' (terrorist) বলে দাবি করেছিলেন এক মামলাকারী। সেই ঘটনাতেই ওই

বিচারপতিকে 'সন্ত্রাসবাদী' আখ্যা, মামলাকারীকে শো কজ করে জেলে ভরার হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

শেষ আপডেট: 26 November 2022 06:40

দ্য ওয়াল ব্যুরো: মামলার অগ্রিম শুনানির জন্য শীর্ষ আদালতে (Supreme Court) আবেদন জানিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু সেই আবেদন মঞ্জুর না হওয়ায় সুপ্রিম কোর্টের বিচারপতিকে 'সন্ত্রাসবাদী' (terrorist) বলে দাবি করেছিলেন এক মামলাকারী। সেই ঘটনাতেই ওই ব্যক্তিকে সরাসরি 'জেলে ভরা'র হুঁশিয়ারি দিল শীর্ষ আদালত।

ঘটনাটি ঘটেছে শুক্রবার। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachud) এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চ ওই মামলাকারীর বক্তব্যকে 'কলঙ্কজনক' আখ্যা দিয়েছেন। বিচারপতিকে সন্ত্রাসবাদী বলার জন্য কেন তাঁকে 'অভিযুক্ত' করা হবে না, তার ব্যাখ্যা চেয়েছে বিচারপতিদের ওই বেঞ্চ।

বিচারপতিরা মামলাকারীকে স্পষ্টই জানিয়েছেন, 'আপনাকে কয়েক মাসের জন্য জেলে পাঠালেই আপনি সবটা বুঝতে পারবেন। আপনি সুপ্রিম কোর্টের একজন বিচারপতির বিরুদ্ধে ইচ্ছে মতো অভিযোগ আনতে পারেন না।'

মামলাকারীর উদ্দেশে তাঁরা প্রশ্ন করেছেন, 'মামলার অগ্রগতির বিষয়ে বিচারপতিদের কী করার আছে? আপনি ওঁকে সন্ত্রাসবাদী এবং অন্যান্য বাজে কথা বলেছেন। কোনও বিচারকের বিরুদ্ধে অভিযোগ আনার জন্য এটা একটা পদ্ধতি হল? ওঁর দোষ কি এটা যে উনি আপনার রাজ্যের মানুষ?'

ঘটনাটিকে 'শকিং' বলে দাবি করে তাঁরা আরও জানিয়েছেন, 'মামলার অগ্রিম শুনানির আবদার মেটাতে আমরা বাধ্য নই। আবেদন মঞ্জুর হওয়া উচিত নয়।'

আদালত জানিয়েছে, এই বিষয়ে ওই ব্যক্তিকে শো কজ নোটিস পাঠানো হবে। ৩ সপ্তাহ পর ঘটনাটির শুনানি হবে।

তবে বিষয়টি নিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ওই মামলাকারী। তিনি জানিয়েছেন, চূড়ান্ত মানসিক চাপের কারণে এমন কাজ করেছেন তিনি। আদালত জানিয়েছে, তাঁর ক্ষমা প্রার্থনা কতটা খাঁটি তা বোঝানোর জন্য ওই ব্যক্তিকে ৩ সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে তাঁর ব্যবহারের ব্যাখ্যা দিয়ে অ্যাফিডেভিট জমা দিতে বলা হয়েছে তাঁকে।

নররক্তে মাকে তুষ্ট করলেই সিদ্ধিলাভ! যুবককে ধরে এনে খাঁড়ার কোপ দুই তান্ত্রিকের, তারপর…


```