Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্যাম পিত্রোদাকে বলেছি, আপনার লজ্জিত হওয়া উচিত, পাঞ্জাবে গিয়ে বললেন রাহুল

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগে ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গা সম্পর্কে কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা বলেছিলেন, হুয়া তো হুয়া। অর্থাৎ যা হওয়ার হয়েছে। তারপরে তীব্র সমালোচনা করে বিজেপি। কংগ্রেসও জানায়, স্যাম পিত্রোদার মতামত তাঁর ব্যক্তিগত। দল ওই মত প

স্যাম পিত্রোদাকে বলেছি, আপনার লজ্জিত হওয়া উচিত, পাঞ্জাবে গিয়ে বললেন রাহুল

শেষ আপডেট: 13 May 2019 12:16

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগে ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গা সম্পর্কে কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা বলেছিলেন, হুয়া তো হুয়া। অর্থাৎ যা হওয়ার হয়েছে। তারপরে তীব্র সমালোচনা করে বিজেপি। কংগ্রেসও জানায়, স্যাম পিত্রোদার মতামত তাঁর ব্যক্তিগত। দল ওই মত পোষণ করে না। এরপর সোমবার পাঞ্জাবে প্রচারে গিয়ে দলের সভাপতি রাহুল গান্ধী বলেন, স্যাম পিত্রোদাজির বক্তব্য পুরোপুরি ভুল। জাতির কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত। পাঞ্জাবের ফতেগড় সাহিবে এক জনসভায় রাহুল বলেন, আমি স্যাম পিত্রোদাজিকে ফোনে বলেছি, আপনি ভুল বলেছেন। সেজন্য আপনার লজ্জিত হওয়া উচিত। গত সপ্তাহে বিজেপি ’৮৪-র শিখ দাঙ্গার জন্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে দায়ী করে। এই প্রচারের জবাব দিতে গিয়ে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের সভাপতি স্যাম পিত্রোদা ওই বিতর্কিত মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ওই মন্তব্যে কংগ্রেসের মানসিকতা ও চরিত্র বোঝা যায়। পাঞ্জাবের কংগ্রেসি মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেন, ওই মন্তব্য ‘শকিং’। স্যাম পিত্রোদা ওই মন্তব্য করার কিছুক্ষণের মধ্যে ক্ষমা চেয়ে নেন। তিনি কৈফিয়ৎ দেন, আমি বলতে চেয়েছিলাম, আমাদের এগিয়ে যাওয়া উচিত। আমাদের আলোচনার অন্য বিষয় আছে। আমরা আলোচনা করতে পারি, বিজেপি কী প্রতিশ্রুতি দিয়েছিল, তা কতদূর পূরণ করেছে। আমার মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। সেজন্য আমি দুঃখিত। আমি ক্ষমা চাইছি। আমার মন্তব্য ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানো হয়েছে। গত শনিবার রাহুল এক সাক্ষাৎকারে বলেন, স্যাম পিত্রোদা ভুল বলেছেন। আমি তাঁকে বলেছি, আপনার এরকম মন্তব্য করা ঠিক হয়নি। ১৯৮৪-র ঘটনা নিয়ে কোনও বিতর্কের অবকাশ নেই। হিংসার জন্য যারাই দায়ী হোক, তাদের সকলের শাস্তি পাওয়া উচিত। স্যাম পিত্রোদা অতীতে রাজীব গান্ধীর ঘনিষ্ঠ ছিলেন। বর্তমানে তিনি রাহুল গান্ধীর অন্যতম পরামর্শদাতা বলে পরিচিত। দিল্লিতে ভোটের আগেই তাঁর মন্তব্যে বিপাকে পড়েছিল কংগ্রেস। পাঞ্জাবে ভোট এখনও বাকি। তার আগে এদিন ওই রাজ্যে গিয়েও স্যাম পিত্রোদার মন্তব্যের নিন্দা করলেন কংগ্রেস সভাপতি।

```