Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বভাবের দোষে মিথ্যা বলছেন মোদী, অমেঠির কারখানা নিয়ে রাহুলের তোপ

দ্য ওয়াল ব্যুরো : রবিবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নির্বাচন ক্ষেত্র অমেঠিতে এ কে ২০৩ রাইফেল নির্মাণের কারখানা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে এক জনসভায় তিনি রাহুলের সমালোচনাও করেন। তাঁর দাবি, রাহুল নিজের নির্বাচনী কেন্দ্

স্বভাবের দোষে মিথ্যা বলছেন মোদী, অমেঠির কারখানা নিয়ে রাহুলের তোপ

শেষ আপডেট: 4 March 2019 06:29

দ্য ওয়াল ব্যুরো : রবিবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নির্বাচন ক্ষেত্র অমেঠিতে এ কে ২০৩ রাইফেল নির্মাণের কারখানা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে এক জনসভায় তিনি রাহুলের সমালোচনাও করেন। তাঁর দাবি, রাহুল নিজের নির্বাচনী কেন্দ্রে মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রাখতে পারেননি। কংগ্রেস সভাপতি সোমবার টুইটারে তার জবাব দিয়ে বলেছেন, মোদীর স্বভাব মিথ্যা কথা বলা। স্বভাবের বশেই তিনি মিথ্যা বলছেন। এরপরে রাহুল দাবি করেন, আমি ২০১০ সালে অমেঠিতে অস্ত্র কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। বেশ কয়েক বছর ধরে ওই কারখানায় ছোটখাটো অস্ত্র তৈরি হয়। রবিবার মোদী সেখানে গেলেন এবং নিজের স্বভাব অনুযায়ী মিথ্যা কথা বলে এলেন। তাঁর কি লজ্জাও করে না? https://twitter.com/RahulGandhi/status/1101890250643857409 রাহুল টুইটারে একথা লেখার পরেই জবাব দেন কেন্দ্রীয় মন্ত্রি স্মৃতি ইরানি। তিনিও টুইট করে বলেন, রাহুল উন্নয়নকে ভয় করেন। তিনি খেয়ালও করেননি যে, করভায় রাশিয়ার সঙ্গে একটি যৌথ প্রকল্পের সূচনা হয়েছে। https://twitter.com/smritiirani/status/1102412325338996736 ২০১৪ সালে অমেঠিতে রাহুলের কাছে হেরে গিয়েছিলেন স্মৃতি। কিন্তু কংগ্রেস যে মার্জিনে তাঁকে হারাবে ভেবেছিল, বাস্তবে রাহুলের সঙ্গে তাঁর ব্যবধান ছিল তার চেয়ে কম। ভোটে হারার পরেও স্মৃতি নিয়মিত অমেঠিতে যান। জনসংযোগ করেন। অমেঠি থেকে বহুকাল ধরে নেহরু-গান্ধী পরিবারের সদস্যরা জিতে আসছেন। ২০১৪ সালে ক্ষমতায় আসার পরে মোদী এই প্রথম অমেঠিতে গেলেন। তিনি রবিবার সেখানে একটি জনসভা করেন। সভায় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন এবং স্মৃতি ইরানি। মোদী সভায় বলেন, সরকারের নীতি হল সবকা সাথ সবকা বিকাশ। সেই নীতির সেরা উদাহরণ হয়ে উঠছে অমেঠি। আগামী দিনে কালাশনিকভ ২০৩ রাইফেলের নামে এই শহর পরিচিত হবে। লোকে এ কে ২০৩ রাইফেলকে বলবে মেড ইন অমেঠি। রাহুলের নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী বলেন, যখন অমেঠির এমপি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তখন বলেছিলেন, উৎপাদন শুরু হবে ২০১০ সাল থেকে। তখন তাঁদেরই সরকার ক্ষমতায় ছিল। কিন্তু ২০১০ সালে কাজ শুরু হয়নি। এমন লোককে কি বিশ্বাস করা যায়? কংগ্রেসের আরও সমালোচনা করে মোদী বলেন, প্রথমে তো এই কারখানা গড়ার জন্য জমিই পাওয়া যাচ্ছিল না। পরে যখন জমি পাওয়া গেল, তখন ঠিকই করা যাচ্ছিল না এখানে কী ধরনের অস্ত্র তৈরি হবে।

```