Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

২ টাকার পুরনো কয়েন বেচে ৫ লক্ষ টাকা! আজগুবি কাহিনি নয়, সত্যিই ঘটছে এমনটা

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ২ টাকার বিনিময়ে লাখপতি হওয়ার সুযোগ! আজগুবি গল্প নয়, একেবারে বাস্তব! এই সুযোগ পেতে পারেন যে কোনও কেউ। সৌজন্যে দু'টাকার পুরনো কয়েন! ইদানীং পুরনো নোটের বা কয়েনের চাহিদা বাড়তে শুরু করেছে। অনেকেই সংগ্রহে রাখার জন্য এগু

২ টাকার পুরনো কয়েন বেচে ৫ লক্ষ টাকা! আজগুবি কাহিনি নয়, সত্যিই ঘটছে এমনটা

শেষ আপডেট: 11 June 2021 03:20

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ২ টাকার বিনিময়ে লাখপতি হওয়ার সুযোগ! আজগুবি গল্প নয়, একেবারে বাস্তব! এই সুযোগ পেতে পারেন যে কোনও কেউ। সৌজন্যে দু'টাকার পুরনো কয়েন! ইদানীং পুরনো নোটের বা কয়েনের চাহিদা বাড়তে শুরু করেছে। অনেকেই সংগ্রহে রাখার জন্য এগুলি কিনছেন বিভিন্ন ই-কমার্স সাইট থেকে। ফলে সেরকম কোনও জায়গায় বেচতে পারলে, পুরনো কয়েন বা নোটের বিনিময়ে অনেক টাকা রোজগার করা সম্ভব। সম্প্রতি কুইকার নামের এমনই এক কেনা-বেচা সাইটে পুরনো ২ টাকার কয়েনের দাম উঠেছে ৫ লক্ষ টাকা! তার পরেই জানাজানি হয়েছে বিষয়টি। জানা গেছে, যে কয়েনটি এত দামে বিক্রি হয়েছে, সেটি বাজারে এসেছিল ১৯৯৪ সালে। কয়েনটির পেছনে ভারতের জাতীয় পতাকার ছবি রয়েছে। এই কয়েন এখন আর মুদ্রণ করা হয় না। সেই অর্থে এই কয়েনের দাম অমূল্য। আরও একটি ২ টাকার কয়েনের দাম উঠেছে ২ লক্ষ টাকা। সেটি স্বাধীনতার আগের কয়েন, রানি ভিক্টোরিয়ার ছবি রয়েছে তাতে। এছাড়াও ১৯১৮ সালের ২ টাকার ব্রিটিশ কয়েন, যাতে জর্জ কিং এম্পেররের ছবি আছে, তার দাম পৌঁছেছে সর্বোচ্চ, ৯ লক্ষ টাকায়। তবে এই কয়েন আদতেই দুর্মূল্য। খুব কম সংখ্যক মানুষের কাছেই হয়তো রয়েছে। কুইকার সাইটে গিয়ে ছবি-সহ কয়েনের বিবরণ নথিভুক্ত করে তা বিক্রি করা যেতে পারে বলে জানাচ্ছেন কর্তৃপক্ষ। ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে দরদাম করেই ঠিক হবে মূল্য। তাহলে আর দেরি কেন, পুরনো কয়েনের ঝাঁপি খুলে বসে, চেষ্টা করাই যেতে পারে রোজগারের!

```