দ্য ওয়াল ব্যুরো : উত্তরপ্রদেশ থেকে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে যা শ্রমিকরা আটকে পড়েছেন, তাঁদের তালিকা তৈরির জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁদের আনতে তিনি ১২ হাজার বাস পাঠাচ্ছেন। প্রত্যেক জেলাশাসককে ২০০ টি করে বাস দেওয়া হবে। প্রশাসনকে বলা হয়েছে, পরিযায়ীরা রাজ্যের সীমানার মধ্যে পৌঁছলেই খাবার ও জলের ব্যবস্থা করতে হবে।
শ্রমিকরা যাতে যানবাহনের অভাবে হেঁটে, মোটরসাইকেলে, অটোয় বা ট্রাকে ফিরতে বাধ্য না হন, সেজন্য বাস ও ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। উত্তরপ্রদেশ সরকার এখনও পর্যন্ত শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়েছে ৫৯০ টি।
গত ২৫ মে দেশ জুড়ে লকডাউন ঘোষণা করা হয়। ফলে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা আটকে পড়েন। তাঁদের এক বড় অংশ হেঁটে ফেরার চেষ্টা করেন। অভিযোগ ওঠে, পরিযায়ীদের ফেরার ব্যবস্থা না করে লকডাউন করা ঠিক হয়নি।
যোগী আদিত্যনাথ প্রথমে কোটায় আটকে পড়া ছাত্রছাত্রীদের ফেরানোর জন্য বাস পাঠিয়েছিলেন। পরে শ্রমিকদের ফিরিয়ে আনারও ব্যবস্থা করেন।