Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুয়া কি কাশী বিশ্বনাথ ধাম তৈরি করেছেন? বাবুয়া কি শিবের স্ত্রোত্র পাঠ করেন? কটাক্ষ যোগীর

দ্য ওয়াল ব্যুরো : সোমবার বারাণসীতে কাশী বিশ্বনাথ ধাম প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তার আগে রবিবার ওই প্রকল্প নিয়ে বিরোধীদের চড়া সমালোচনা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন এটাওয়ায় ‘বুথ

বুয়া কি কাশী বিশ্বনাথ ধাম তৈরি করেছেন? বাবুয়া কি শিবের স্ত্রোত্র পাঠ করেন? কটাক্ষ যোগীর

শেষ আপডেট: 13 December 2021 02:48

দ্য ওয়াল ব্যুরো : সোমবার বারাণসীতে কাশী বিশ্বনাথ ধাম প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তার আগে রবিবার ওই প্রকল্প নিয়ে বিরোধীদের চড়া সমালোচনা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন এটাওয়ায় ‘বুথ অধ্যক্ষদের’ নিয়ে বৈঠক করেন যোগী। তিনি বলেন, বারাণসীর কেন্দ্রস্থলে তৈরি হয়েছে কাশী বিশ্বনাথ করিডোর। প্রধানমন্ত্রী সেই প্রকল্প জাতির উদ্দেশে তুলে দেবেন। এরপরেই যোগী প্রশ্ন তোলেন, কংগ্রেস কিংবা ‘বুয়া’ কি কাশী বিশ্বনাথ করিডোর তৈরি করেছে? বাবুয়া কি কখনও শিবস্তোত্র পাঠ করে? বুয়া বলতে যোগী বিএসপি প্রধান মায়াবতীকে বুঝিয়েছেন। বাবুয়া বলে তিনি কটাক্ষ করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিং যাদবকে। একসময় অখিলেশ দাবি করেছিলেন, তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন কাশী বিশ্বনাথ প্রকল্প অনুমোদিত হয়েছিল। সেকথা প্রমাণ করার জন্য তিনি নির্দিষ্ট নথিপত্র দেখাতে পারেন। সমাজবাদী সুপ্রিমো বলেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, কৃষকদের আয় দ্বিগুণ করার ব্যবস্থা করবেন। কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করতে পারেননি। বিজেপির ব্যর্থতা থেকে মানুষের নজর ঘোরানোর জন্যই মন্দির প্রকল্পের উদ্বোধন করা হচ্ছে। যোগী অভিযোগ করেন, কোভিড অতিমহামারীর সময় বিরোধীরা মানুষের স্বার্থে কোনও কাজ করেননি। তাঁর কথায়, “কোভিড অতিমহামারীর সময় একা কাজ করেছে বিজেপি। তখন কংগ্রেস কোথায় ছিল? বিএসপি-ই বা কোথায় ছিল? বাবুয়া কোথায় ছিল?” পরে যোগী বলেন, তারা সকলেই ছিল কোয়ারান্টাইনে। পরে তারা শুধু অপপ্রচার করে গিয়েছে। মানুষের জীবন নিয়ে তারা খেলা করেছে। গঙ্গা এক্সপ্রেসওয়ের প্রসঙ্গ তুলে যোগী বলেন, আগামী ১৮ ডিসেম্বর মোদী ওই প্রকল্পের শিলান্যাস করবেন। তখনও কিছু লোক বলবে, তারা ওই প্রকল্প রূপায়ন করার স্বপ্ন দেখেছিল। কিন্তু বাস্তবে কিছু করতে পারেনি।

```