Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মথুরায় মদ-মাংস নিষিদ্ধ, জন্মাষ্টমীতে বড় ঘোষণা যোগীর

দ্য ওয়াল ব্যুরোঃ মথুরায় (Mathura) এবার থেকে আর মদ বা মাংস বিক্রি করা যাবে না। কেনাও যাবে না। কারণ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) মথুরায় মদ আর মাংসের ব্যবসা বন্ধ করে দিয়েছেন। সোমবারই এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন

মথুরায় মদ-মাংস নিষিদ্ধ, জন্মাষ্টমীতে বড় ঘোষণা যোগীর

শেষ আপডেট: 30 August 2021 18:12

দ্য ওয়াল ব্যুরোঃ মথুরায় (Mathura) এবার থেকে আর মদ বা মাংস বিক্রি করা যাবে না। কেনাও যাবে না। কারণ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) মথুরায় মদ আর মাংসের ব্যবসা বন্ধ করে দিয়েছেন। সোমবারই এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন তিনি। এদিন লখনউতে কৃষ্ণ জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি জানান, ব্রজভূমি মথুরায় আর মদ-মাংস নিয়ে কারবার করা যাবে না। সংশ্লিষ্ট অফিসারদের এই নিষেধাজ্ঞা কড়াভাবে পালন করার বিষয়ে নজর রাখতেও বলেছেন তিনি। এতদিন যাঁরা মথুরায় মদ আর মাংসের ব্যবসা করতেন তাঁদের কী হবে? আরও পড়ুনঃ জাদুঘরের প্রত্নসামগ্রী দিয়ে সাজাতে চান নিজের ঘরটি , জেনে নিন কীভাবে সম্ভব তাঁদের জন্যেও নতুন রাস্তা দেখিয়েছেন যোগী। তাঁদের বলা হয়েছে এখন থেকে দুধ আর দুগ্ধজাত সামগ্রীর ব্যবসায় মন দিতে। অতীতে এক সময় মথুরা এই দুধের কারবারের জন্যেই বিখ্যাত ছিল। সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার নিদান দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ব্রজভূমির উন্নতিতে সবরকম পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন যোগী। সেই সঙ্গে জন্মাষ্টমীর পূণ্য লগ্নে তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানিয়েছেন কোভিড যাতে দ্রুত নির্মূল হয়ে যায়। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```