Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘মাখনা’ গানের কলি কুরুচিকর, সমাজে খারাপ প্রভাব ফেলবে! হানির বিরুদ্ধে মামলা করল মোহালি পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: অভিযোগটা উঠেছিল বেশ কড়া ভাবেই। পুলিশ যে এত জলদি স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে দেবে, সেটা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি পপ তারকা, র‍্যাপার হানি সিং। টি-সিরিজের ব্যানারে তাঁর নতুন ভিডিও অ্যালবামের গান ‘মাখনা’র লিরিক্স নিয়

‘মাখনা’ গানের কলি কুরুচিকর, সমাজে খারাপ প্রভাব ফেলবে! হানির বিরুদ্ধে মামলা করল মোহালি পুলিশ

শেষ আপডেট: 9 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: অভিযোগটা উঠেছিল বেশ কড়া ভাবেই। পুলিশ যে এত জলদি স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে দেবে, সেটা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি পপ তারকা, র‍্যাপার হানি সিং। টি-সিরিজের ব্যানারে তাঁর নতুন ভিডিও অ্যালবামের গান ‘মাখনা’র লিরিক্স নিয়ে আগেই আপত্তি তুলেছিল পঞ্জাবের মহিলা কমিশন। লিখিত ভাবে পুলিশকে ব্যবস্থা নিতে আর্জিও জানিয়েছিলেন কমিশনের চেয়ারম্যান মনীষা গুলাটি। সেই অভিযোগের ভিত্তিতেই এ বার হানির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করল পঞ্জাব পুলিশ। মোহালি পুলিশ সুপার হরচরণ সিং ভুল্লার জানিয়েছেন, হানির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪, ৫০৯ ও আইটি অ্যাক্ট ৬৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। নিজের গানে ‘অশ্লীল’ শব্দ প্রয়োগের অভিযোগ আগেও একাধিক বার উঠেছিল তাঁর বিরুদ্ধে। কানাঘুষোয় শোনা গিয়েছিল, মাদকের নেশায় বুঁদ হয়ে রিহ্য়াবও নাকি ঘুরে এসেছেন হানি। তবে এই সব অভিযোগকে খুব একটা পাত্তা দেননি র‍্যাপার। মাঝের একটা বড় সময়ে বলিউডেও দেখা যায়নি তাঁকে। গত বছর ডিসেম্বরে ফের নতুন ভিডিও অ্যালবাম বার করেন হানি। সেই অ্যালবামেরই একটি গান ‘মাখনা।’ এই গানে একদম নতুন লুকে দেখা গেছে হানিকে। গান রিলিজের পরই হু হু করে ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। গানের কথা এবং আপত্তিকর কিছু দৃশ্য নিয়ে অভিযোগ করেন ভিউয়াররাও। হানি সিং-এর বিরুদ্ধে, পঞ্জাবের অতিরিক্ত মুখ্যসচিব, পঞ্জাবের ডিজিপি ও আইজি-কে বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে সুপারিশ করেন পঞ্জাব মহিলা কমিশনের চেয়ারম্যান মনীষা গুলাটি। অভিযোগে তিনি লেখেন, হানি সিং তাঁর গানে এমন কিছু শব্দ লিখেছেন, যেগুলি নেতিবাচক। মহিলাদের নিয়ে কুরুচিকর ও অপমানজনক শব্দও প্রয়োগ করেছেন হানি। তাঁর গান সমাজে খারাপ প্রভাব ফেলতে পারে। হানি সিং-এর পাশাপাশি টি সিরিজের চেয়ারম্যান ভূষণ কুমারের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানান মনীষা। গানটি পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়ার দাবিও তোলেন তিনি। কেরিয়ারে খুব কম দিনেই সাফল্যের ছোঁয়া পেয়েছেন। বলিউডে পা দিয়েই স্টারডম ধরা দিয়েছে তাঁর হাতের মুঠোয়। তবে তাঁকে নিয়ে বিতর্কও কিছু কম হয়নি। ২০১৩ সালে ‘মে হু বালাৎকারি’ গেয়ে বিপাকে পড়েছিলেন। হানি সিংহের গান তরুণ প্রজন্মকে বিপথে ঠেলে দিচ্ছে বলে দাবি তুলেছিল লুধিয়ানার একটি এনজিও। হানির ‘ছোটি ড্রেস মে বম্ব লাগতি তু’ বা ‘চার বোতল ভদকা’ ইত্যাদি গানে মহিলাদের প্রতি কুরুচিকর মন্তব্যের পাশাপাশি লিঙ্গ বৈষম্যের ছোঁয়া রয়েছে বলেও হানির গান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এর পর অক্ষয় কুমার অভিনীত ‘বস’ সিনেমাতে হানির গাওয়া ‘পার্টি অল নাইট’ গানের কিছু কথা শালীনতার মাত্রা ছাড়িয়েছে বলে বিতর্ক চরমে ওঠে। সিনেমা থেকে গানটি নিষিদ্ধ করার জন্য নির্দেশ দেয় দিল্লি হাই কোর্ট। এমনকি তিনি মাদকের নেশায় দিনভর বুঁদ থাকেন, এমন গুজবও ছড়িয়েছিল তাঁর বিরুদ্ধে। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/news-national-rapper-honey-singh-booked-by-punjab-police-over-lyrics-of-his-song-makhna/

```