Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইয়েস ব্যাঙ্ক কাণ্ড: লন্ডন যাচ্ছিলেন রানা কাপুরের মেয়ে, আটকানো হল বিমানবন্দরে

দ্য ওয়াল ব্যুরো: ইয়েস ব্যাঙ্ক নিয়ে যেন একের পর এক রুদ্ধশ্বাস সাসপেন্স পর্ব রচিত হচ্ছে। রবিবার সকালেই ইডির দীর্ঘ জেরার পরে গ্রেফতার হয়েছেন ইয়েস ব্যাঙ্কের কর্ণধার রানা কাপুর। জানা গেছে, তিনি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর একটি পেন্টিং দু'ক

ইয়েস ব্যাঙ্ক কাণ্ড: লন্ডন যাচ্ছিলেন রানা কাপুরের মেয়ে, আটকানো হল বিমানবন্দরে

শেষ আপডেট: 8 March 2020 17:41

দ্য ওয়াল ব্যুরো: ইয়েস ব্যাঙ্ক নিয়ে যেন একের পর এক রুদ্ধশ্বাস সাসপেন্স পর্ব রচিত হচ্ছে। রবিবার সকালেই ইডির দীর্ঘ জেরার পরে গ্রেফতার হয়েছেন ইয়েস ব্যাঙ্কের কর্ণধার রানা কাপুর। জানা গেছে, তিনি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর একটি পেন্টিং দু'কোটি টাকার বিনিময়ে কিনেছিলেন। এই পরিস্থিতিতেই রবিবার বিকেলে বিমানবন্দরে আটকানো হল রানা কাপুরের বড় মেয়ে রোশনি কাপুরকে। লন্ডন যাচ্ছিলেন তিনি। কিন্তু বিমানে ওঠার আগে তাঁকে আটক করল পুলিশ। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হওয়ার কারণেই তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। ইডি সূত্রের খবর, ইয়েস ব্যাঙ্ক ভরাডুবি কাণ্ডের অঙ্ক খুব সরল নয়। তাই এই নিয়ে তদন্ত শুরু হওয়ার পরেই আগে থেকে সতর্ক ছিলেন ইডির তদন্তকারীরা। তাঁদের আন্দাজ ছিল, পরিস্থিতি খারাপ বুঝলে যে কোনও সময়ে দেশ ছাড়তে পারেন রানা কাপুর ও তাঁর পরিবারের সদস্যরা। তাই তদন্তে নেমে, জেরার মুখে রানা কাপুরের দুর্নীতির ঘটনাটি প্রকাশ পাওয়ার পরেই রানা ও তাঁর পরিবারের সদস্যদের নাম লুকআউট নোটিস জারি করা হয়। এই নোটিসের ভিত্তিতেই মুম্বই বিমানবন্দরে আটক করা হয় রানার মেয়ে রোশনি কাপুরকে। বর্তমানে তাঁকে জেরা করে লন্ডন যাত্রার কারণ খোঁজার চেষ্টা চলছে। দুর্নীতির পাশাপাশি নিয়ম বহির্ভূত ভাবে একটি নির্মাণ সংস্থাকে ঋণ পাইয়ে দেওয়ার বদলে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই কারণেই রানা কাপুরের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির মামলা দায়ের করে ইডি। এর পরে রানা কাপুরকে জেরা করার সময়ে তাঁর সঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধীর যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে আসে। কয়েক দিন ধরেই সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে ইয়েস ব্যাঙ্ক। শোনা গেছে, দেউলিয়া হয়ে যাওয়ার মুখে দাঁড়িয়ে ব্যাঙ্কটি। বিষয়টি সামনে আসতেই ব্যাংকের শেয়ারের দাম হু হু করে পড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। ঘোষণা করা হয়, ৫০ হাজার টাকা বেশি তুলতে পারবেন না কোনও গ্রাহক। এই পরিস্থিতিতে কংগ্রেসের সঙ্গে যোগসূত্র বের হওয়া এবং রানা কাপুরের মেয়েকে বিদেশ যেতে বাধা দেওয়া-- সব মিলিয়ে পরিস্থিতি কোনদিকে এগোবে আন্দাজ করতে পারছেন না কেউই।

```